নতুন বছরে গ্রাহকদের বাম্পার অফার জিও-র, দেখে নিন কী ভাবে পাবেন ক্যাশ-ব্যাক অফার

রিলায়েন্স জিও-র গ্রাহককে যা করতে হবে তা হল ৩৯৯ টাকা বা তার থেকে বেশি অঙ্কে রিচার্জ করতে হবে। আর তাহলেই মিলবে ৩৩০০ টাকার ক্যাশ-ব্যাক।

বছর শেষে ফের ধামাকা রিলায়েন্স জিও-র। যার জেরে ফের পিছনে পড়ে যেতে চলেছে তাঁর প্রতিদ্বন্দ্বী মোবাইল পরিষেবার সংস্থাগুলি। জিও-র ঘোষণা অনুযায়ী ২০১৮-র ১৫ জানুয়ারি পর্যন্ত এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে। এতে রিলায়েন্স জিও-র গ্রাহককে যা করতে হবে তা হল ৩৯৯ টাকা বা তার থেকে বেশি অঙ্কে রিচার্জ করতে হবে। আর তাহলেই মিলবে ৩৩০০ টাকার ক্যাশ-ব্যাক। মানে ৩৯৯ টাকার বিনিময়ে জিও গ্রাহকরা সর্বাধিক ১৯০০ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন।

নতুন বছরে গ্রাহকদের বাম্পার অফার জিও-র, দেখে নিন কী ভাবে পাবেন ক্যাশ-ব্যাক অফার

৩৯৯ টাকা বা তার বেশি অঙ্কে রিচার্জ করলে প্রথমেই জিও ৪০০ টাকার ক্যাশব্যাক অফার দিচ্ছে। এই ক্যাশব্যাক পাওয়া যাবে ভাউচারে। এছাড়াও মিলবে ২৬০০ টাকার অনলাইন শপিং কুপন। বিভিন্ন ই-ওয়ালেটের মাধ্যমে জিও সিম রিচার্জ করলে মিলবে আরও ৩০০ টাকার ক্যাশব্যাক।

একনজরে বিস্তারিত আকারে ৩৩০০ টাকার মোট ক্যাশ ব্যাক অফার--

জিও রিচার্জের জন্য বেশকিছু ই-ওয়ালেট সংস্থার সঙ্গে চুক্তি আছে রিলায়েন্সের। যেমন অ্যামাজন পে-এর মাধ্যমে কোনও পুরনো বা নতুন গ্রাহক কম করে ১০০ টাকার জিও রিচার্জে পাবেন ৩০০টাকার ই-ওয়ালেট ক্যাশব্যাক অফার। পেটিএম-এ নতুন গ্রাহক ৫০ টাকা এবং পুরনো গ্রাহকরা ৩০ টাকার রিচার্জ করলেই পেয়ে যাবেন এই অফার। অবশ্য এর জন্য নতুন গ্রাহককে 'নিউ জিও' এবং পুরনো গ্রাহকদের 'পেটিএমজিও'-র কোড দিতে হবে। মোবিউইক-এর মাধ্যমে নতুন ও পুরনো গ্রাহকরা ৩০০টাকার রিচার্জ করলে ৩০০ টাকার ক্যাশব্যাক পাবেন। এর জন্য নতুন ও পুরনো গ্রাহকদের রিচার্জের সময় জিও গিফট নামে কোড দিতে হবে। এছাড়া ফোনপে-তে নতুন এবং পুরনো গ্রাহকদের যথাক্রমে ৭৫ ও ৩০ টাকার রিচার্জ করতে হবে। ভীম অ্যাক্সিস অ্যাপ- এ নতুন গ্রাহকদের ১০০ এবং পুরনো গ্রাহকরা ৩০ টাকার রিচার্জ করতে হবে। ফ্রি-চার্জে নতুন গ্রাহকরা ৫০ টাকা এবং পুরনো গ্রাহকরা ৩০টাকার রিচার্জ করবেন। এই ই-ওয়ালেটে নতুন গ্রাহকদের জিও৫০ এবং পুরনো গ্রাহকদের জিও৩০-এর কোড দিতে হবে।

২৬০০ টাকার বিশাল ক্যাশব্যাক অফার পাওয়া যাবে এইখান থেকে। জুমকার-এ ১০০০ টাকা পর্যন্ত ভাড়ায় ২০ শতাংশ ছাড় মিলবে। ওয়িয়ো হোটেল বুকিং এবং মানিব্যাঙ্কে ১৫০০ টাকা পর্যন্ত খরচে যথাক্রমে ৩০ শতাংশ এবং ৫০ শতাংশ ছাড়া পাওয়া যাবে। পেটিএম মল-এ সর্বনিম্ন ১০,০০০ টাকার ইলেক্ট্রনিক্স জিনিস ক্রয়ে সর্বাধিক ২,০০০ টাকার ক্যাশব্যাক-এর সুযোগ মিলছে। বিবি-তে ৬০০ টাকার খরচে ২০ শতাংশ ছাড়, জি-তে ১৫০০ টাকার অর্ডারে ফ্ল্যাট ৩০০ টাকার ক্যাশব্যাক এবং যাত্রা-য় রাউন্ডট্রিপ এবং ওয়ান ওয়ে-র ডোমেস্টিক ফ্লাইটে টিকিট বুকিং-এর ক্ষেত্রে যথাক্রমে ১,০০০ টাকা ও ৫০০টাকা-র ছাড় মিলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+