প্রতিরক্ষায় বিপুল বরাদ্দ, ঘোষণা deep-tech টেকনোলজির! ঘুম উড়বে চিন-পাকিস্তানের
Interim Budget 2024: ভারতের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন-পাকিস্তান! লাদাখ সহ গোটা সীমান্ত জুড়ে বিভিন্ন ধরনের নির্মান কাজ চালাচ্ছে চিন সেনা। তৈরি হচ্ছে সেনা ঘাঁটি থেকে শুরু করে গ্রাম-রাস্তা। অন্যদিকে কাশ্মীর সীমান্তে লাগাতার জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে পাকিস্তান সেনা।
এই অবস্থায় সামরিক ক্ষেত্রকে আরও মজবুত করতে চায় মোদী সরকার। আর তাই কেন্দ্রীয় বাজেটে (Interim Budget 2024) ডিফেন্স সেক্টরের (Defence Budget 2024) জন্যে ঢালাও বরাদ্দ নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman)।

সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। নির্বাচনের মুখে অন্তবর্তী বাজেট (Interim Budget 2024) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেই বাজেটে সামরিক সেক্টরের জন্যে ঢালাও বরাদ্দ করা হয়েছে।
জি বিজের প্রতিবেদন অনুযায়ী, অন্তর্বর্তী বাজেটে (Defence Budget 2024) প্রতিরক্ষা মন্ত্রককে ৬.২৪ লক্ষ কোটি টাকা। দেওয়া হয়েছে। 2023-24 সালের বাজেটে 5.94 লক্ষ কোটি বরাদ্দ করা হয়। এবার গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি বাজেট ডিফেন্স সেক্টরকে দেওয়া হয়েছে।
একই সঙ্গে সামরিক ক্ষেত্রে প্রতিরক্ষায় আত্মনির্ভরতা এবং নতুন প্রযুক্তির ব্যবহারের কথাও এদিন তুলে ধরেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি বাজেটে (Interim Budget 2024) deep-tech টেকনোলজির কথাও তুলে ধরেন তিনি। কিন্তু কিন এই প্রযুক্তি?
বিশ্লেষকদের মতে ডিপ-টেক প্রযুক্তি যেমন বায়োটেক, কোয়ান্টাম কম্পিউটিং, এআই (AI), রোবোটিক্স, অ্যাডভান্সড মেটেরিয়াল , গ্রিন এনার্জি, অ্যাডভান্সড কম্পিউটিং, এয়ারস্পেসের মতো উদ্যোগের কথা বলা হয়েছে।
অন্যদিকে রক্ষা ক্ষেত্রে বিদেশে সংস্থার থেকেও বেশি করে দেশীয় সংস্থাকে সরকার সুযোগ দেবে। এমনটাই মোদী সরকারের বাজেটে (Interim Budget 2024) উল্লেখ করা হয়েছে বলে দাবি বিশ্লেষকদের।
তাঁদের কথায়, এই সমস্ত প্রযুক্তি দেশের সংস্থার কাছে আছে। আর তাই বৈজ্ঞানিক অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিরক্ষার সঙ্গে বিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে দেশকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। আর সেটাই উঠে এসেছে এদিন নির্মলার বাজেটে।
#WATCH वित्त मंत्री ने बहुत ही उत्साहवर्धक अंतरिम बजट पेश किया...2047 का जो रोडमैप है, उसे हम हासिल करेंगे। हमें पूरा विश्वास है: केंद्रीय रक्षा मंत्री राजनाथ सिंह pic.twitter.com/4gTr3WJrWG
— ANI_HindiNews (@AHindinews) February 1, 2024
অন্যদিকে ডিফেন্স সেক্টরে আত্মনির্ভরের কথা তুলে ধরেন এদিন নির্মলা সীতারমন। আর এই ঘোষণায় খুশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই বাজেট ২০৪৭ সালের রোডম্যাপ বলে বর্ণনা করেছেন তিনি। ভারত শীর্ষে পৌঁছবে বলেও এদিন প্রতিক্রিয়ায় জানিয়েছেন রাজনাথ সিং। সামরিক ক্ষেত্রের (Defence Budget 2024) পাশাপাশি দেশের অন্যান্য সেক্টরেও এদিন ব্যাপক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications