টাকা ফেরানোর প্রতিশ্রুতি পিএনবি কেলেঙ্কারির নায়ক নীরব মোদীর, কোন দেশে লুকিয়ে তিনি

পিএনবি মামলায় ৫ হাজার কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পিএনবি ব্যাঙ্ক জালিয়াতির নায়ক হিরে ব্যবসায়ী নীরব মোদী।

পিএনবি জালিয়াতির নায়ক হিরে ব্যবসায়ী নীরব মোদী কোথায় আছেন তা নিয়ে স্পষ্ট করে কোনও তথ্য নেই ভারতের কাছে। মনে করা হচ্ছে তিনি সুইজারল্যান্ডে রয়েছেন। সেখান থেকেই পিএনবি মামলায় ৫ হাজার কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রয়োজনে নিজের হিরের ব্র্যান্ড বিক্রি করে সেই টাকা শোধ করবেন বলে জানিয়েছেন।

টাকা ফেরানোর প্রতিশ্রুতি পিএনবি কেলেঙ্কারির নায়ক নীরব মোদীর, কোন দেশে লুকিয়ে তিনি

পিএনবি মোদীর নামে রিপোর্ট করার অনেক আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। অন্তত তিনমাস আগে দেশ ছাড়ার কথা সামনে এসেছে। ঘটনার তদন্তে নেমেছে সিবিআই ও ইডি। মুম্বই দিল্লি সহ একাধিক জায়গায় নীরব মোদীর শো-রুমে তল্লাশি করা হয়েছে।

ইডি নীরব মোদীর বিরুদ্ধে ১১, ৩০০ কোটি টাকার জালিয়াতির মামলা দায়ের করেছে। প্রথমে ২৮০ কোটি টাকার জালিয়াতি ধরা পড়লেও পরে এত হাজার কোটির দুর্নীতি সামনে এসেছে।

পিএনবি দুর্নীকি নিয়ে মুখ খোলার পর বুধবার এক ধাক্কায় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। প্রায় সবকটি ব্যাঙ্ক এতে আক্রান্ত হয়েছে।

ঘটনা হল, ২০১১ সালে মুম্বইয়ে পিএনবি-র ব্র্যাডি হাউস শাখা থেকে কোনও নিয়মকানুন ছাড়াই বিরাট অঙ্কের ঋণের গ্যারান্টি হাতিয়ে নেয় নীরব ও তাঁর সংস্থা ফায়ারস্টার ডায়মন্ড। লক্ষ্য ছিল হংকং থেকে হিরে কেনা। যার মানে, টাকা মেটানো না হলে তার দায়িত্ব ব্যাঙ্কের। এক্ষেত্রে লেটার অব আন্ডারটেকিং করিয়ে নেওয়া হয়েছিল ব্যাঙ্কের ভিতরের লোক দিয়ে। সেই থেকে কেলেঙ্কারি শুরু। সেই ফাঁদে পা দিয়ে অন্য ব্যাঙ্কগুলিও নীরব মোদীকে টাকা ধার দিয়েছে। যে কেলেঙ্কারি পরে মহীরূহ হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+