নীরব মোদীর সিএফও-কে তলব! পিএনবি তদন্তে শুরুতেই ফ্রন্টফুটে সিবিআই

পিএনবি কেলেঙ্কারির তদন্তে নীরব মোদীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড়ে শুরু থেকেই ফ্রন্টফুটে সিবিআই। দেশজুড়ে মোদী ব্র্যান্ডের ও গীতাঞ্জলি জুয়েলার্সের নানা শাখায় ও দোকানে ইডি ও সিবিআই তল্লাশি চালাচ্ছে।

পিএনবি কেলেঙ্কারির তদন্তে নীরব মোদীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড়ে শুরু থেকেই ফ্রন্টফুটে সিবিআই। দেশজুড়ে মোদী ব্র্যান্ডের ও গীতাঞ্জলি জুয়েলার্সের নানা শাখায় ও দোকানে ইডি ও সিবিআই তল্লাশি চালাচ্ছে।

নীরব মোদীর সিএফও-কে তলব! পিএনবি তদন্তে ফ্রন্টফুটে সিবিআই

সেই সূত্রেই পিএনবি কাণ্ডে নীরব মোদীর সিএফও বা চিফ ফিনান্সিয়াল অফিসার রবি গুপ্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। সংস্থার আর এক সিনিয়র আধিকারিক বিপুল আম্বানিকে রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।

এখনও পর্যন্ত সিবিআই ১১ জন পিএনবি আধিকারিকে এই কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছে। কীভাবে কাদের সাহায্যে নেটার অফ আন্ডারটেকিং পেলেন নীরব মোদী ও তাঁর সংস্থা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে মুম্বইয়ের যে শাখা থেকে পিএনবি জালিয়াতি হয়েছে সেই ব্র্যাডি হাউস শাখায় তালা ঝুলিয়ে দিয়েছে সিবিআই। সেখানকার সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার পিএনবির প্রাক্তন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেট্টি, সিঙ্গল উইন্ডো অপারেটর মনোজ খারাট ও নীরব মোদীর সংস্থার হেমন্ড ভাটকে সিবিআই গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক উল্লেখযোগ্য তথ্য সামনে এসেছে।

প্রসঙ্গত, নীরব মোদী তাঁর স্ত্রী অ্যামি ও মামা মেহুল চোকসি গত জানুয়ারিতে নতুন করে লেটার অব আন্ডারটেকিং চাইতে গেলে আগের প্রতারণার ঘটনা সামনে আসে। সিবিআইকে ও ইডিকে বিষয়টি জানানো হয়। তখনই ধরা পড়ে ১১ হাজার ৩০০ কোটি টাকার কেলেঙ্কারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+