Upcoming Scooters: Jupiter কিংবা Access 125 এর থেকেও সস্তা! লঞ্চ করছে Next-Gen Hero Destini

Upcoming Scooters in India: Hero এর অন্যতম সেরা 125cc এর স্কুটার Destini ফের একবার বাজারে লঞ্চ করতে চলেছে। একেবারে নতুন রুপে স্কুটারটি বাজারে লঞ্চ করবে। ভারতের বাজারে এই স্কুটারের (Next-Gen Hero Destini) সরাসরি টক্কর হবে Activa 125 , Jupiter 125, Access 125 এবং Fascino 125 এর সঙ্গে।

দামের পাশাপাশি ফিচারের একে অপরের সঙ্গে টক্কর (Upcoming Scooters in India) দেবে এই স্কুটার। এক নজরে দেখে নিন স্কুটারগুলির ফিচার এবং অন্যান্য তথ্যগুলি-

hero

  • Upcoming Scooters in India: Destini 125 ঝড় তুলবে

ভারতে 125cc এর স্কুটারের সেগমেন্ট বড় হচ্ছে। জগ্যব শীঘ্রই বাজারে লঞ্চ করবে Destini 125। এই স্কুটারের টেস্টিং শুরু হয়েছে। Next-Gen Hero Destini-তে একেবারে নতুন LED হেডলাইট, Heat Shield Exhaust, নতুন LED ডিআরএল ইউনিট নয়া এই স্কুটারে দেওয়া যেতে পারে। খারাপ রাস্তাতেও যাতে আরামদায়ক সফর হতে পারে সেজন্য বিশেষ নজর রয়েছে। নতুন Destini 125 -এ থাকতে পারে টেলিস্কোপিক হাইড্রোলিক shock absorber এবং পিছনে spring-loaded hydraulic damper দেওয়া থাকতে পারে।

Upcoming Scooters in India: ইঞ্জিন এবং পাওয়ার

Next-Gen Hero Destini -তে 125cc এর সিঙ্গল সিলিন্ডার এয়ার-কুল্ড ইঞ্জেকটেড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 9 বিএচপি পাওয়ার এবং 10.4 এনএম টর্ক জেনারেট করতে পারে। যা সিবিটি ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত করা হবে। রাইডারের সুরক্ষার বিষয়েও নজর রয়েছে হিরো। আর সেদিকেই তাকিয়ে সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে। সূত্রের মতে, ইঞ্জিনে পাওয়ার এবং টর্কের সামান্য পরিবর্তন হতে পারে।

দাম একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই হবে বলে খবর। সংবাদমাধ্যমে খবর, Next-Gen Hero Destini এর এক্স শরুম দাম হতে পারে 80,000 টাকা।

  • Upcoming Scooters in India: জোর টক্কর হবে-----

TVS Jupiter 125

হিরোর Destini 125 এর সঙ্গে জোর টক্কর হবে Jupiter 125 এর সঙ্গে। এই স্কুটারের সিটের নীচে 32 লিটারের স্পেস দেওয়া হয়েছে। যেখানে দুটি বড় হেলমেট রাখা যাবে। TVS Jupiter 125 এর এক্স শোরুম দাম পড়বে ৮৬ হাজার ৪০৫ টাকা। এই স্কুটারে 124.8cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 8.3PS পাওয়ার এবং 10.5Nm টর্ক জেনারেট করতে পারে।

Suzuki Access 125

Destini 125 এর সঙ্গে টক্কর হবে Suzuki Access 125 এর। এতে 125 cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। ডিজাইন একেবারে সাধারণ। Suzuki Access 125 এর এক্স শোরুম প্রাইস ৮৬ হাজার টাকা।

Yamaha Fascino 125

Yamaha Fascino 125 স্টাইলিস স্কুটারের মধ্যে একটি। এতে 125cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8.2 PS পাওয়ার এবং 0.3Nm টর্ক জেনারেট করতে পারে। Fascino 125 এর এক্স শোরুম দাম হবে 79 600 টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+