TVS Jupiter 110 Vs Honda Activa: নতুন জুপিটার নাকি অ্যাক্টিভা? কোনটা কেনা সেরা হবে জানেন?
TVS Jupiter 110 Vs Honda Activa: ভারতের অটো সেক্টরে এন্ট্রি লেভেলের একাধিক স্কুটার রয়েছে। কিন্তু দুটি এমন স্কুটার রয়েছে যেগুলি দিনের পর দিন একেবারে টপ পজিশনে রয়েছে। আর সেই দুটি স্কুটার হল TVS Jupiter 110 এবং Honda Activa।
এই দুটি বাইকের বিক্রি দীর্ঘ সময় ধরে ১ এবং দুই নম্বরে রয়েছে। সম্প্রতি TVS Jupiter এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। একাধিক ফিচারে ভরপুর এই স্কুটার। দামেও খুব একটা বেশি নয়। আর সেটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে Honda Activa এর কাছে। এক নজরে দেখে নিন কোন স্কুটারটি (TVS Jupiter 110 Vs Honda Activa) কেনা সুবিধার হবে-

ছবি সৌজন্য-TVS Jupiter ও Honda 2 Wheelers India/ফেসবুক
TVS Jupiter 110 Vs Honda Activa: ডিজাইন এবং ফিল -
Honda Activa 6G স্কুটারটিতে দীর্ঘ সময় ধরে কোনও বদল করা হয়নি। সেক্ষেত্রে TVS Jupiter 110 একেবারে নতুন ভাবে লঞ্চ (TVS Jupiter 110 Vs Honda Activa) করেছে। একেবারে নতুন ডিজাইন থেকে শুরু করে ফিচার, সবকিছুতেই বড় বদল এসেছে। Honda Activa 6G এর থেকে অনেকগুলি এগিয়ে গিয়েছে TVS Jupiter 110। ফলে নতুন জেনারেশনের স্কুটার কিনতে হলে টিভিএসের নতুন স্কুটার বেস্ট।
TVS Jupiter 110 Vs Honda Activa: ইঞ্জিন এবং পাওয়ার -
নতুন Jupiter 110 - একেবারে নতুন ইঞ্জিন দেওয়া হয়েছে। এই স্কুটারে 113.3cc এর সিঙ্গল সিলিন্ডার লুকিউড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন প্রযুক্তিকেও ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, TVS Jupiter 110 এর ইঞ্জিন 5.9kw পাওয়ার এবং 9.8 NM পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে CVT গিয়ার বক্সের সুবিধা পাওয়া যায়। নপতুন টিভিএসের টপ স্পিড 82kmph।
অন্যদিকে Honda Activa 6G -তে 109.51cc এর ফোর স্ট্রোক Si ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 5.77kw পাওয়ার এবং 8.90 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে CVT গিয়ারবক্সের সুবিধা পাওয়া সম্ভব। ফলে TVS Jupiter 110 এর ইঞ্জিন শুধু অ্যাডভান্সড নয়, অনেক বেশি পাওয়ারফুল (TVS Jupiter 110 Vs Honda Activa) ।
TVS Jupiter 110 Vs Honda Activa: দাম -
TVS Jupiter 110 এর এক্স শোরুম প্রাইস 73,700 টাকা। সেখানে Honda Activa 6G এর দাম 76684 টাকা। দামেও অনেকটাই তফাত হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় নতুন Jupiter 110 কেনার ক্ষেত্রে সেরা অপশন (TVS Jupiter 110 Vs Honda Activa) হতে পারে।












Click it and Unblock the Notifications