TVS Bike Price Kolkata: কলকাতায় লঞ্চ করল TVS এর নয়া Apache RTR 310! জানেন কত দাম পড়বে
TVS Bike Price Kolkata: কলকাতায় লঞ্চ করল নতুন ফ্ল্যাগশিপ TVS Apache RTR 310। দীর্ঘ প্রতীক্ষার পর এবার কলকাতার বাজারে নেকেড স্পোর্টস মোটরসাইকেলটিকে লঞ্চ করল TVS মোটর্স। একেবারে নতুন ডিজাইনে লঞ্চ করেছে Apache RTR 310। এমনকি ইঞ্জিন লে আউট থেকে সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এই বাইকে।
বিমল সাম্বলি, হেড বিজনেস - প্রিমিয়াম, টিভিএস মোটর কোম্পানি, জানিয়েছেন, "TVS Apache RTR 310 হল অ্যাপাচে বাইকের নয়া জেনারেশন। পশ্চিমবঙ্গেও এই মোটরসাইকেল লঞ্চ করতে পেরে তাঁরা আনন্দিত বলেও জানিয়েছেন। টিভিএসের আশা নয়া TVS Apache RTR 310 রাইডারদের পছন্দ (TVS Bike Price Kolkata) হবেই।

- TVS Bike Price Kolkata: একনজরে ইঞ্জিন ক্ষমতা
নয়া TVS Apache RTR 310-তে অত্যাধুনিক ফিচার (TVS Bike Price Kolkata) থেকে শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। আছে ৩১২.২ সিসির ইউনিক রিভার্স ইনক্লাইনড DOHC ইঞ্জিন। যা অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী বলে দাবি সংস্থার। নয়া এই ইঞ্জিন ৩৫.৬ পিএস @ ৯,৭০০ আরপিএম-এর শক্তি এবং ২৮.৭ এনএম @ ৬,৬৫০ আরপিএমের সর্বোচ্চ টর্ক দেয়।
এই ইঞ্জিন অল রেঞ্জ টর্ক ডেলিভারির জন্যে টিউন করা। ফলে সমস্ত পাওয়ার ব্যান্ডে সীমাহীন রোমাঞ্চ এবং সেগমেন্টের সবচেয়ে দ্রুত পিক আপ পাওয়া যায়। TVS এর দাবি নয়া Apache RTR 310 ২.৮১ সেকেন্ডে ০-৬০ কিমি পর্যন্ত পিকআপ নিতে পারে।
- TVS Bike Price Kolkata: পাঁচতি রাইড মোড
অন্যদিকে নয়া TVS Apache RTR 310-তে রেস টিউনড লিনিয়ার স্টেবিলিটি কন্ট্রোল (RT-LSC) সিস্টেম আছে। একই সঙ্গে স্ট্রেট লাইন ডুয়াল চ্যানেল ABS, ক্রুজ কন্ট্রোল, লিনিয়ার অ্যাকশন কন্ট্রোল আর রিয়ার লিফট প্রোটেকশন সিস্টেম দেওয়া আছে।
অন্যদিকেTVS Apache RTR 310-তে ৫ টি রাইড মোড দেওয়া আছে। যেমন আর্বান, রেন, স্পোর্টস, ট্র্যাক এবং একেবারে নতুন সুপারমোটো মোড। এই পাঁচ মোডে টিভিএসের সঙ্গে যাত্রা হবে আরও (TVS Bike Price Kolkata) আরামদায়ক।
- TVS Bike Price Kolkata: একনজরে ফিচার
Apache RTR 310-এ আধুনিক ফিচার (TVS Bike Price Kolkata) দেওয়া হয়েছে। আছে ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, কুইকশিফটার, ক্লাইম্যাটিক সিট কন্ট্রোলের মতো আধুনিক সুবিধা। এছাড়াও TPMS, হেডল্যাম্প ব্রাইটনেস এবং DRL কন্ট্রোল।
পাশাপাশি SmartXonnect Bluetooth কানেক্টিভিটি TVS Apache RTR 310-এ দেওয়া রয়েছে। যার মাধ্যমে গোটা বাইকটিকেই স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা সম্ভব হবে। আর তাতে টেলিফোন, মিউজিক কন্ট্রোল, GoPro কন্ট্রোল, স্মার্ট হেলমেট কানেক্টিভিটি, ভয়েস অ্যাসিস্ট, রেস টেলিমেট্রির মতো সুবিধা পাবেন রাইডাররা। শুধু তাই নয়, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, ডিজি ডকস এবং ক্র্যাশ অ্যালার্ট পাওয়া যাবে।
- TVS Bike Price Kolkata: স্মার্ট লাইটিং ফিচার
অন্যদিকে TVS Apache RTR 310-তে স্মার্ট লাইটিং ফিচার। যা কিনা Apache সেগমেন্টে প্রথম রয়েছে বলে দাবি করা হয়েছে। Class D Dynamic LED Headlamp। এতে আছে আলোর তীব্রতার ৩টে স্তর, যা গতির ভিত্তিতে বদলায়।
এইভাবে সর্বাধিক লাইটিং জোগায়। একেবারে নতুন Dynamic Brake Lamp হার্ড ব্রেক দেওয়ার সময়ে ব্রেক ল্যাম্পের দ্রুত ফ্ল্যাশিং ঘটায়। এই বিষয়ে আরও জানতে কলকাতার কোনও ডিলার কিংবা শোরুমে যোগাযোগ করতে পারেন। দামেও (TVS Bike Price Kolkata) বিষয়ে বিস্তারিত জানা যাবে সেখানে।












Click it and Unblock the Notifications