Toyota Innova HyCross: গাড়ির দুনিয়ায় বিপ্লব ভারতে! এথানলেই চলবে টয়োটার নয়া গাড়ি

Toyota Innova HyCross: গাড়ির দুনিয়ায় বিপ্লব! ফ্লেক্স-ফুয়েল (Flex-Fuel) ইঞ্জিন সহ বিশ্বের প্রথম সম্পূর্ণ ইথানল (Ethanol-Powered Car) চালিত গাড়ি প্রকাশ্যে আনল Toyota Motor। ইনোভার মডেলের অত্যাধুনিক ভার্সন (Toyota Innova HyCross) এটি ।

যা কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করির উপস্থিতিতে প্রকাশ্যে নিয়ে আসা হল। এই গাড়ি আগামীদিনে পরিবহণ ক্ষেত্রে বিপ্লব ঘটাবে বলেই মনে করা হচ্ছে। ফ্লেক্স-ফুয়েল ইনোভা হাইক্রস (Toyota Innova HyCross) গাড়িটি শুধুমাত্র বিকল্প জ্বালানিতে চলে না, ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারে।

Toyota Innova HyCross

ফলে ইভি মডেও চলতে পারবে এই গাড়ি। Bharat Stage 6 সিরিজের এটাই সর্বপ্রথম গাড়ি হতে চলেছে। কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গডকরি বলেন, ১৬ লাখ কোটি টাকার ফসিলস ফ্লু আমদানি করা হয়। আর এর কারণে ৪০ শতাংশ জলদুষণ ঘটে। কিন্তু ইথেনাল ইকোনমি যখন দু'লাখ কোটি হবে তখন কৃষকদের অর্থনীতিও ১২ লাখ কোটি থেকে ২০ লাখ কোটি হয়ে যাবে।

শুধু তাই নয়, একদিন ভারতে সমস্ত গাড়ি এথানলে ( Ethanol-Powered Car) চলবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রী। আর সেদিন খুব শীঘ্রই আসতে চলেছে বলেও দাবি তাঁর। ভারতের মাটিতে সম্পূর্ণ ভাবে পেট্রোল-ডিজেলের আমদানি বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বলে রাখা প্রয়োজন, ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এই অবস্থায় বিকল্প জবালানির উপর জোর দিয়েছে মোদী সরকার।

ব্যাটারি চালিত গাড়ি কেনার উপর সরকার অনেক বেশি উৎসাহ দিচ্ছে। এমনকি ভর্তুকিও দেওয়া হচ্ছে। এই অবস্থায় টয়েটার এই গাড়ি ( Toyota Innova HyCross) একেবারে যুগান্তকারী বলছেন গাড়িপেমীরা। নিতিন গড়করি বলেন, দিল্লি থেকে জয়পুর ইলেকট্রিক হাইওয়ে তৈরি করছে সরকার। এই মুহূর্তে দেশের ৯ লাখেরও বেশি ইলেকট্রিক ভেইক্যাল রয়েছে। আর তাতে প্রত্যেকদিন প্রায় ৮ লাখ ৩৩ হাজার লিটার পেট্রোল ডিজেল বেঁচে যাচ্ছে বলেও জানান কেন্দ্রীয়মন্ত্রী। আর সে লক্ষ্যেই দেশের ২২ হাজার পেট্রোল পাম্পে চার্জিং সেটআপ তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয়মন্ত্রীর কথায় ইথানলের কারনে কৃষকদের রোজগার অনেক বেড়ে যাবে। তবে Toyota এর গাড়ি ১০০ শতাংশ Ethanol fuel Based Car। তবে গত বছর হাইড্রোজেন চালিত গাড়ি প্রকাশ্যে এনেছিল Toyota। গড়করি বলেন, পেট্রোলের দাম অস্বাভাবিক বৃদ্ধি ফলে জৈব জ্বালানী নিয়ে আগ্রহ দেখাই। এমনকি ব্রাজিলও যাই। তবে এটি BS-VI ( স্টেজ-II), Electrified flex-fuel প্রথম গাড়ি হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+