Scorpio কিংবা XUV700-কে টাটা বলুন, বাজারে আবারও আসছে Tata Sumo! ৭ জনকে নিয়েই ছুটবে গাড়ি
New Tata Sumo: ভারতের মাটিতেই বসতে চলেছে Auto Expo 2025। একাধিক সংস্থা সেখানে একের পর এক নতুন গাড়ি প্রকাশ্যে আনবে। তবে এবারের এক্সপোতে বড় বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির মুখ 'বন্ধ' করে দেবে TATA। যা খবর, Auto Expo-তে একেবারে নতুন ভাবে SUMO লঞ্চ করতে চলেছে সংস্থা। এখনও পর্যন্ত ভারতের রাস্তায় দাপিয়ে বেড়ায় Tata Sumo। বাণিজ্যিক ভাবে হোক কিংবা ভারতের বহু গাড়িপ্রেমীর কাছে এখনও পর্যন্ত সেরা এই গাড়ি।
একেবারে নতুন রুপে সেই গাড়ি লঞ্চ করছে টাটা। যা আগামীদিনে Mahindra Scorpio কিংবা XUV700 এর মতো প্রিমিয়াম গাড়িগুলিকে টেক্কা দেবে বলেই মনে করা হচ্ছে। যদিও টাটার তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এক নজরে দেখে নিন New Tata Sumo-তে কি কি থাকছে।

ছবি সৌজন্য- www.tatamotors.com
New Tata Sumo: ডিজাইনে বড় বদল
New Tata Sumo-র ডিজাইনে বড় বদল দেখা যেতে পারে। মর্ডান ডিজাইন থেকে শুরু করে অ্যাডভান্সড ফিচার থাকবে বলে মনে করা হচ্ছে। গাড়ি বিশ্লেষকরা বলছেন, নয়া সুমো'তে TATA safari কিংবা harrier এর মতো ডিজাইন থাকতে পারে। খুব যাতে প্রিমিয়াম না হয় সে বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। Auto Expo 2025 -এ New Tata Sumo প্রকাশ্যে আসলেও কেনার ক্ষেত্রে কয়েকমাস অপেক্ষা করতে হতে পারে বলেই খবর।
New Tata Sumo: ইঞ্জিন
New Tata Sumo-তে পেট্রোল কিংবা ডিজাইন ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। এতে 2.0L এর ইঞ্জিন থাকতে পারে। অনেকেই বলছেন, একেবারে রাফ এন্ড টাফ হিসাবে নয়া SUV লঞ্চ হতে পারে। দাম কিছুটা মধ্যবিত্তের আয়ত্তের বাইরে থাকতে পারে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর, দাম ১২ থেকে ১৪ লাখ টাকার কাছে হতে পারে।
New Tata Sumo: ফিচার
New Tata Sumo-তে একাধিক নতুন ফিচার আপডেট থাকতে পারে। সামনে বোল্ড ফ্রন্ট গ্রিলের সঙ্গে DRL এর সঙ্গে নতুন LED হেডলাইট দিতে পারে সংস্থা। গাড়ির ভিতরেও আকর্ষণীয় ডিজাইন থাকছে। ৫ থেকে ৭ জন লোক আরাক করে বসতে পারবেন। এতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং একাধিক অ্যাডভান্সড আপডেট থাকতে পারে বলেই খবর।
চালক এবং যাত্রীদের সুরক্ষার প্রশ্নে New Tata Sumo-তে থাকতে পারে একাধিক এয়ারব্যাগ, অ্যাডভান্সড ড্রাইভার আযসিস্ট সিস্টেম (ADAS), এন্টি লক ব্রেকিং সিস্টেমের সঙ্গে আছে একাধিক নতুন আপডেট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications