মোবাইলে এসবিআই-এর নতুন পরিষেবা, আপনাকে যা করতে হবে

এসবিআই গ্রাহকদের জন্য সুখবর। মিনি স্টেটমেন্ট কিংবা ব্যালান্স জানতে এখন আর এটিএম-এ যেতে হবে না। এসবিআই কুইক থাকলেই, ব্যাঙ্ক একেবারে হাতের মুঠোয়। মানে মুঠো ফোনের মধ্যে

এসবিআই গ্রাহকদের জন্য সুখবর। মিনি স্টেটমেন্ট কিংবা ব্যালান্স জানতে এখন আর এটিএম-এ যেতে হবে না। এসবিআই কুইক থাকলেই, ব্যাঙ্ক একেবারে হাতের মুঠোয়। মানে মুঠো ফোনের মধ্যে।

মোবাইলে এসবিআই-এর নতুন পরিষেবা, আপনাকে যা করতে হবে

সোশ্যাল মিডিয়া পোস্টে এসবিআই জানাচ্ছে, কেনই বা মিনি স্টেটমেন্টের জন্য এটিএম-এ গিয়ে সময় নষ্ট, এসবিআই কুইক ডাউনলোড করুন। আর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরের মিসড কলের মাধ্যমেই পেয়ে যান যাবতীয় তথ্য।

এসবিআই কুইক থেকে মিসড কল ব্যাঙ্কিং-এমনই সব সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মিসড কল দিয়ে কিংবা এসএমএস পাঠিয়ে সুবিধা পাওয়া যাবে। যে সব গ্রাহক তাঁদের মোবাইল নম্বর আগে থেকেই ব্যাঙ্কে নথিভুক্ত করে রেখেছেন তাঁরাই একমাত্র এই সুবিধা পাবেন।

মোবাইলে এসবিআই-এর নতুন পরিষেবা, আপনাকে যা করতে হবে

মোবাইলের মাধ্যমে এসবিআই-এর পরিষেবা:
১) ব্যালান্স এনকেয়ারি
২) মিনি স্টেটমেন্ট
৩) এটিএম কার্ড ব্লক
৪) কার এবং হোম লোন এনকোয়ারি

এসবিআই কুইক-এর সুবিধাগুলি একবার দেখে নেওয়া যাক:

১) একটি মোবাইল নম্বর কেবল মাত্র একটি অ্যাকাউন্টের সঙ্গেই নথিভুক্ত করা যাবে। সেক্ষেত্রে, অপর নম্বরটিকে অ্যাকাউন্ট থেকে সরাতে হবে।

২) এসবিআই কুইক-এ কোন নম্বর ব্যবহার করতে গেলে, সেই নম্বরটিকে আগে থেকেই অ্যাকাউন্টের সঙ্গে নথিভুক্ত থাকতে হবে। যদি না থাকে, তাহলে এসবিআই-এর হোম ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে।

৩) এসবি/সিএ/ওডি/সিসি অ্যাকাউন্টে এসবিআই কুইক-এর সুবিধা পাওয়া যাবে।

৪) দিনে বা মাসে একাধিকবার এই পরিষেবার সুবিধা পাওয়া যাবে।

৫) বিনা মূল্যেই এই পরিষেবা পাওয়া যাচ্ছে অর্থাৎ পরিষেবার জন্য মাসে কোনও মূল্য দিতে হবে না।

৬) এটিএম কার্ড ব্লক করতে গেলে ৫৬৭৬৭৬ নম্বরে নির্দিষ্ট নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে। এর চার্জ একএক টেলিকম সংস্থায় একএক রকমের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+