Royal Enfield: প্রতীক্ষার অবসান, প্রকাশ্যে এল Shotgun 650! রইল দাম সহ সমস্ত তথ্য
Royal Enfield: গোয়াতে চলা বার্ষিক রাইডার ম্যানিয়া ইভেন্টে একেবারে নতুন Himalayan 450 লঞ্চ করেছে Royal Enfield। শুধু তাই নয়, ইভেন্টে নতুন Royal Enfield Shotgun 650 Motoverse Edition পেশ করা হয়েছে। এটি রয়্যাল এনফিল্ডের Shotgun 650 কনসেপ্ট প্রোডাকশন মডেল।
যেটি কিনা 2021 EICMA মোটর শো'তে পেশ করা হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর Shotgun 650 বাইকটিকে সামনে থেকে পেয়ে খুশি Royal Enfield লাভার্সরা।

- Royal Enfield: জানুয়ারি থেকে ডেলিভারি
ছবিতে দেখানো মোটরসাইকেলটি ফ্যাক্টরি-কাস্টম এবং শুধুমাত্র ২৫টি ইউনিটই উৎপাদন করা হবে। এই প্রোডাকশন-স্পোক মডেলের স্টাইল প্রিভিউ। Royal Enfield Shotgun 650 Motoverse Edition এর এক্স-শোরুম প্রাইস 4.25 লাখ টাকা। ২৫ টি ইউনিটের ডিলেভারি আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে হবে বলে জানিয়েছে সংস্থা। Shotgun 650 Royal Enfield এর চতুর্থ 650cc টুইন-সিলিন্ডার মোটরসাইকেল। আগে থেকেই বাজারে থাকা এই সেগমেন্টের অন্যান্য বাইকগুলি হল- Interceptor 650, Continent GT 650 এবং Super Meteor 650।
- Royal Enfield: স্পেসিফিকেশন
Royal Enfield Shotgun 650 ওসি প্লাটফর্মের উপর তৈরি। যা Interceptor 650, Continent GT 650 এবং Super Meteor 650 এর মতো বাইকে ব্যবহার করা হয়েছে। তবে Shotgun 650-তে 647.95cc -এর এয়ার/ওয়েল-কুল্ড প্যারালাল-টুইন ইঞ্জিন থাকার সম্ভাবনা রয়েছে। যা সর্বোচ্চ 47.65PS শক্তি এবং 52Nm পিক টর্ক জেনারেট করে।ব্রেকিংয়ের জন্য, ডুয়াল ফ্রন্ট এবং রিয়ার ডিস্ক ব্রেক রয়েছে। আছে ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম। রয়েছে আধুনিক সাসপেনশন সিস্টেমও।
- Royal Enfield: Shotgun 650 ডিজাইন
Royal Enfield Shotgun 650 ডিজাইন একেবারে নিউ জেনারেশনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। হেডলাইট ব্রেকেট এবং আপসওয়েপ্ট ডুয়াল-এক্সস্ট সিস্টেমের নতুন আকার দেওয়া হয়েছে। সিঙ্গেল সিট সেট আপ এবং ফুয়েল ট্যাঙ্ক বড় রাখা হয়েছে। একাধিক রঙে পাওয়া যাবে এই বাইক। রয়েছে আধুনিক ফিচারও। তবে অনেক কিছুই কোম্পানি গ্রাহকদের কাছে চমক হিসাবেই রাখতে চাইছে।
Royal Enfield এর ওয়েবসাইটের মাধ্যমে এই বিষয়ে আরও আপডেট পাওয়া যায়। এমনকি সেখান থেকেই বুকিং করা যাবে বলেই মনে করা হচ্ছে। এমনকি কলকাতায় রয়্যাল এনফিল্ডের শোরুমে গিয়েও এই বিষয়ে জানতে পারবেন।












Click it and Unblock the Notifications