Vande Bharat Express Train: সাধারণ ট্রেনের সুবিধা মিলবে বন্দে ভারতেও! সবুজ সঙ্কেত দিয়ে দিল রেল
Vande Bharat Express Train: বন্দে ভারত এক্সপ্রেস যাত্রীদের জন্য বড় খবর। আরও আরামদায়ক হতে চলেছে সফর। এবার চিপ্স, কোল্ড ড্রিংকস এবং বিস্কুট পেয়ে যাবেন ট্রেনের মধ্যে। যাত্রীদের সুবিধার্থে ইতিমধ্যে এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে গোরখপুর-অয্যোধ্যা-লখনউ বন্দে ভারত এক্সপ্রেসে এই পরিষেবা শুরু হয়েছে। ধীরে ধীরে অন্যান্য ট্রেনগুলিতেও এই পরিষেবা শুরু করা হবে বলে দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের।
জাগরণ ডট কমের খবর অনুযায়ী, বুকড ক্যাটারিংয়ের পাশাপাশি, এই প্যাকেটজাত খাবার এবং পানীয়গুলি বিক্রেতা ট্রলিতে করে নিয়ে আসবে। যারা এই সমস্ত জিনিস বিক্রি করবেন সবাই আইআরসিটিসিরই কর্মী বলে খবর। ইতিমধ্যে এই বিষয়ে রেলওয়ে বোর্ড অনুমতি দিয়েছে বলে ওই সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, এই সুবিধা ইতিমধ্যে সাধারণ দূরপাল্লার একাধিক ট্রেনে শুরু হয়েছে। এবার দেশের বুলেটেও (Vande Bharat Express Train) মিলবে এই সুবিধা।

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই বিষয়ে রেলওয়ে বোর্ডের অনুমতি পাওয়ার পরেই এই পরিষেবা গোরখপুর-অয্যোধ্যা-লখনউ বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) শুরু হয়েছে। বর্তমানে গোটা দেশে শতাধিকেরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। সমস্ত ট্রেনেই এই সুবিধা ধীরে ধীরে পাওয়া যাবে বলে দাবি। দেশের প্রথম এই সেমি বুলেটে টিকিট বুকিংয়ে র সঙ্গে সঙ্গে খাবারের বিষয়েও জানিয়ে দিতে হয়।
এজন্য আলদা করে টাকা নেয় রেল। তবে যে সমস্ত যাত্রীরা এই পরিষেবা না নেন সেক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ বুলেটে বাইরের কোনও বিক্রেতাকে ঢুকতে দেওয়া হয় না। ফলে ইচ্ছা করলেও অন্য কিছু কেনার সুবিধা পান না যাত্রীরা। আর সে কথা মাথায় রেখেই প্যাকেটজাত খাবার এবার থেকে এই ট্রেনে পাওয়া সম্ভব। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রেলওয়ে বোর্ড বন্দে ভারত ট্রেনেও PAD আইটেম সরবরাহ করার নির্দেশ দিয়েছে। আর এরপরেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুট গোরখপুর-অয্যোধ্যা-লখনউ বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) এই পরিষেবা শুরু হয়েছে।
যাত্রীরা যাতে আরও ভালোভাবে সুবিধা পান সে কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। প্রকাশিত খবর অনুযায়ী, আগামিদিনে ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলবে। আরও বেশি করে যাত্রীরা সফর করতে পারবেন দেশের প্রথম এই সেমি বুলেটে। সেখানে PAD আইটেম ট্রেনে যদি বিক্রি করা হয় সেক্ষেত্রে যাত্রীদের সুবিধা হবে এবং রেলের আয়ও বাড়বে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications