পয়লা অগাস্ট থেকে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নতুন নিয়ম! না জানলে বিপদে পড়বেন
এইচডিএফসি ব্যাঙ্ক তার ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য শর্তাবলী ও চার্জ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। পয়লা অগাস্ট বৃহস্পতিবার থেকে যা চালু হবে।
এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে এই নতুন পরিবর্তনগুলি ভাড়া প্রদান, শিক্ষাগত খরচ ও অন্য লেনদেনের বিভাগে প্রযোজ্য হবে।

দেরিতে অর্থপ্রদানে বাড়তি ফি
দেরিতে অর্থপ্রদানের ফি-র কাঠামো আপডেট করা হয়েছে। বকেয়ার পরিমাণের ওপরে নির্ভর করে ১০০ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত ফি রাখা হয়েছে। রিওয়ার্ড রিডেম্পশন ফি স্টেটমেন্ট ক্রেডিট বা ক্যাশব্যাকের জন্য রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে এখন থেকে ৫০ টাকা করে খরচ হবে।
একশো এক টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত অ্যাকাউন্ট ব্যালেন্সের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। যদি বকেয়ার পরিমাণ ৫০ হাজারের বেশি হয়, তাহলে ফি লাগবে ১৩০০ টাকা।
তৃতীয় পক্ষের লেনদেনে বেশি চার্জ
পেটিএম, ক্রেড এবং মোবিকুইকের মতো তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রসেস করা ভাড়া প্রদানের ওপরে এক শতাংশ বাড়তি ফি দিতে হবে। এই ফি-এর সীমা প্রতি লেনদেনে তিন হাজার টাকা পর্যন্ত।
শিক্ষাগত লেনদেন
ক্রেড কিংবা পেটিঁমের মতো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা শিক্ষাগত লেনদেনগুলিতে তিন হাজার টাকা পর্যন্ত এক শতাংশ ফি দিতে হবে। তবে শিক্ষাগত প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা তাদের পিওএস মেশিনের মাধ্যমে সরাসরি শিক্ষাগত প্রতিষ্ঠানে অর্থপ্রদানের ক্ষেচ্রে এই অতিরিক্ত চার্জ লাগবে না।
জ্বালানি লেনদেন
জ্বালানির লেনদেনে এখন ১৫ হাজার টাকার বেশি পরিমাণের জন্য এক শতাংশ করে বাড়তি লাগবে।
ইউটিলিটি পেমেন্ট
নতুন নিয়মে ৫০ হাজার টাকার নিচে লেনদেনে অতিরিক্ত চার্জ লাগবে না। এই মাত্র অতিক্রম করলে এক শতাংশ ফি লাগবে। যা সর্বোচ্চ তিন হাজার টাকার সীমাবদ্ধ রাখা হয়েছে। বিমা সংক্রান্ত লেনদেনগুলিকে এই ফি লাগবে না।
আন্তর্জাতিক লেনদেন
আন্তর্জাতিক বা ক্রস কারেন্সি লেনদেনের জন্য ৩.৫ শতাংশ হারে ফি কার্যকর করা হচ্ছে।
ফিনান্স চার্জ
রিভলভিং ক্রেডিট সুবিধা ব্যবহার করা গ্রাহকদের জন্য ফিনান্স চার্জ প্রতি মাসে ৩.৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই চার্জ লেনদেনের তারিখ থেকে বকেয়া ব্যালেন্স নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রযোজ্য।
ইএমআই সুবিধা নিতে প্রসেসিং ফি
গ্রাহকরা যদি কার্ডে থাকা বকেয়া মেটাতে ইডি ইএমআই-এর সুবিদা নিতে চান, তাহলে যে কোনও অনলাইন বা অফলাইন স্টোরি এই পরিষেবা বেছে নেওয়ার সময় ২৯৯ টাকা পর্যন্ত প্রসেসিং ফি দিতে হবে। এর ফলে কেনাকাটাগুলিকে ইএমআই-এ ফেলতে চাইলে বাড়তি খরচ হবে।












Click it and Unblock the Notifications