Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্বাস্থ্য বিমায় নতুন নিয়ম: Cashless-এ অনুমোদন একঘণ্টায়! আর কী রয়েছে IRDAI-এর নতুন বিজ্ঞপ্তিতে

স্বাস্থ্য বিমা নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। সেই বিজ্ঞপ্তি অনুসারে বিমাকারীর অনুরোধ পাওয়ার একঘন্টার মধ্যে ক্যাসলেস অনুমোদনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

আইআরডিএআই-এর ২৯ মে-র বিজ্ঞপ্তি আগেকার ৫৫ টি বিজ্ঞপ্তিকে প্রতিস্থাপন করেছে। ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি তরফে .বলা হয়েছে, তাদের এই পদক্ষেপ পলিসিধারকদের ক্ষমতায়ন করবে এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য বিমাকে শক্তিশালী করবে।

Health insurance

এই বিজ্ঞপ্তি একটি স্বাস্থ্য বিমায় পলিসিধারকের এনটাইটেলমেন্টের তথ্য একত্রিত করেছে। এটি পলিসিধারককে মসৃণ, দ্রুত ও ঝামেলা মুক্ত দাবির অভিজ্ঞতা প্রদান করবে এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে পরিষেবার মানকে উন্নত করবে বলেও দাবি করা হয়েছে।

  • নতুন বিজ্ঞপ্তির বৈশিষ্ট্য

নতুন বিজ্ঞপ্তির বড় বৈশিষ্ট্য হল, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার অনুমোদনের তিন ঘন্টার মধ্যে বিমাকারীকে চূড়ান্ত অনুমোদন দিতে হবে। এব্যাপারে পলিসিধারককে কোনওভাবেই হাসপাতাল থেকে ছাড়ার জন্য অপেক্ষা করতে বাধ্য করা যাবে না।

যদি তিনঘন্টার বেশি দেরি হয়, এবং হাসপাতাল বাড়তি টাকার দাবি করে, তাহলে শেয়ার হোল্ডারের তহবিল থেকে বিমাকারী বহন করবে। চিকিৎসার সময় পলিসিধারীর মৃত্যু হলে, তা বিমাকারী পাবেন।

  • ক্যাশলেস সুবিধা

প্রতিটি বিমাকারীকে একটি সময়বদ্ধ পদ্ধতিতে একশো শতাংশ ক্যাশলেস দাবি নিষ্পত্তির করার চেষ্টা করবে। অনুরোধ পাওয়ার একঘন্টার মধ্যে তা করতে হবে।
বিমাকারীরা ডিজিটাল মোডের মাধ্যমে পলিসিধারককে প্রাক অনুমোদন দেবে।

  • দাবির নিষ্পত্তি

যদি কোনও দাবি প্রত্যাখ্যান করা হয়, বা আংশিক অনুমোদন দেওয়া হয়, তাহলে দাবিদারকে পলিসি নথির নির্দিষ্ট শর্তাবলীর উল্লেখ করে তার সম্পূর্ণ বিবরণ দিতে হবে।
দাবিত তথ্য অনুযায়ী বিমাকারী ও টিপিএ হাসপাতাল থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবে। সেখানে পলিসিধারকদের নথি জমা দিতে হবে না।

  • কী বলছে বিমা কোম্পানিগুলি

এব্যাপারে রিলায়েন্স জেনারেল ইনসিওরেন্সের সিইও রাকেশ জৈন বলেছেন, তারা স্বাস্থ্য বিমা ব্যবসায় আইআরডিএআই-এর মাস্টার সার্কুলারের সঙ্গে স্বাস্থ্য বিমার অফারগুলিকে সারিবদ্ধ করতে প্রতিশ্রুতি বদ্ধ। আমাদের লক্ষ্য হল, পলিসি হোল্ডারদের বিস্তৃত পণ্য সরবরাহ করা, যার মধ্যে বেশিরভাগ চিকিৎসার শর্ত রয়েছে, রয়েছে আগে থেকে থাকা রোগও। তারা ১০০ শতাংশ ক্যাশলেস পরিষেবা দেওয়ার চেষ্টা করেন বলেও জানিয়েছেন রিলায়েন্স জেনারেল ইনসিওরেন্সের সিইও।

কেয়ার হেল্থ ইনসিওরেন্সের কর্তা মণীশ দোদেজা বলেছেন, নতুন মাস্টার সার্কুলারে তিনঘন্টার মধ্যে বিমাকারীদের ডিসচার্জ অনুমোদন করতে হবে, গ্রাহক পরিষেবা উন্নত করতে হবে এবং পলিসিধারকদের মধ্যে সাধারণ অভিযোগের সমাধান করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+