কবে বাজারে আসছে 'ব্র্যান্ড নিউ' ১০০ টাকার নোট, পুরনো নোটের কী হবে

এবার ছাপা শুরু হবে নতুন ১০০ টাকার নোটের।

২০০ ও ৫০ টাকার পর এবার ছাপা শুরু হবে নতুন ১০০ টাকার নোটের। আগামী বছরের এপ্রিলেই নতুন একশো টাকার নোটের ছাপা শুরু হবে বলে সূত্রের খবর।

কবে বাজারে আসছে 'ব্র্যান্ড নিউ' ১০০ টাকার নোট

আরবিআই ২০০ টাকার নোট ছাপার কাজ শেষ করেই নতুন একশো টাকার নোট ছাপা শুরু করবে বলে হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গিয়েছে।

এই মুহূর্তে বাজারে যে একশো টাকার নোট চালু রয়েছে তা পরেও সচল থাকবে। তবে ধীরে ধীরে বাজার থেকে পুরনো নোট তুলে নেওয়া হবে। আরও জানা গিয়েছে যে নতুন নোটের আকার একই রকমের হবে যাতে নতুন করে এটিএমে বদলের প্রয়োজন না পড়ে।

নতুন যে ২০০ টাকার নোট ছাপা হচ্ছে তা ভালোভাবে বাজারে ছড়াতে আরও ছয়মাস সময় লাগবে। গত ২৫ অগাস্ট আরবিআই ২০০ ও ৫০ টাকার নোট ইস্যু করে। তবে এখনও একশো টাকার নোট নিয়ে সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

ভারতের বাজারে ছড়িয়ে থাকা মোট নোটের ৪৩.৬ শতাংশ ৫০০ টাকার নোট ও মোট ২০ শতাংশ একশো টাকার নোট। গত নভেম্বরে ৫০০ ও ১ হাজারের নোট বাতিলের পর আরবিআই নতুন ৫০০ ও ২ হাজারের নোট বাজারে আনে। এবার ২০০, ৫০ ও পরে ১০০ টাকার নোটও বাজারে আনছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+