KTM 390 Adventure-কে টক্কর! একেবারে নতুন Himalayan 450 লঞ্চ করল Royal Enfield
Royal Enfield Himalayan 450: একেবারে নতুন জেনারেশনের Himalayan 450 লঞ্চ করল Royal Enfield। গোয়ায় Motoverse 2023 অনুষ্ঠানে নয়া Himalayan 450-এর নয়া লুক (Royal Enfield Himalayan 450 Launched) সামনে এনেছে। নয়া জেনারেশনের হিমালয়ান ৪৫০ এর এক্স-শোরুম দাম মাত্র 2.69 লাখ টাকা। তবে অনেকগুলি ভেরিয়েন্ট আছে। টপ মডেলের দাম 2.84 লাখ টাকা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত Royal Enfield লাভার্সদের জন্যে রয়েছে অফারও।
Royal Enfield এর দাবি একেবারে নতুন প্রজন্মের কথা ভেবেই Himalayan 450 বাইকটির ডিজাইন করা হয়েছে। এমনকি এই বাইকে এমন কিছু ফিচার আছে যা রাইডারদের পছন্দ হবে বলেই দাবি। এছাড়াও Royal Enfield Himalayan 450-তে একাধিক বদল আনা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

- Royal Enfield Himalayan 450: ইঞ্জিন কেন এত আলাদা?
Royal Enfield এর Himalayan 450-তে ইঞ্জিন পাওয়ার এবং টেকনোলজিতে একাধিক আপডেট করা হয়েছে। এতে নতুন 452 cc-এর লিকিউড-কুল্ড ডিওএইচসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8,000 rpm-এ 39.5 hp ম্যাক্সিমামক পাওয়ার এবং 5,500 rpm-এ 40 NM এর পিকটর্ক জেনারেট করতে সক্ষম। যাআ অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচের সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। Royal Enfield Himalayan 450-তে ব্যবহৃত ইঞ্জিন অনেক বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর বলেই দাবি Royal Enfield এর।
- Royal Enfield Himalayan 450: একাধিক ফিচার
Royal Enfield এর Himalayan 450-এর ডিজাইনে একাধিক বদল আনা হয়েছে। টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোলে গুগল ম্যাপ দেখা যাবে। আর এর মাধ্যমে খুব সহজেই নেভিগেশন অ্যাক্সেস পাওয়া যাবে। এবং সুইচগিয়ারটিও একেবারে নতুন ধরনের। মোড চেঞ্জ করার ক্ষেত্রে এই সুইচগিয়ার কাজে আসবে। আছে আরও আধুনিক ফিচার। যা সমতল হোক কিংবা পাহাড়ে বাইক চালানোর ক্ষেত্রে কাজে আসবে। Royal Enfield Himalayan 450-তে রয়েছে ট্রান্সপারেন্ট উইন্ডস্ক্রিনও। যা আরও আকর্ষণীয় করেছে বাইকটির লুককে।
- Royal Enfield Himalayan 450: টু-হুইলার জগতে খেলা জমে যাবে
একেবারে নতুন লুকের Royal Enfield Himalayan 450 বাজারে থাকা KTM 390 Adventure-কে টক্কর দেবে। শুধু তাই নয়, Yezdi Adventure, BMW G 310 GS এবং নতুন Triumph Scrambler 400X এর মতো বাইকগুলির সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমত রাখে Himalayan 450। তাহলে আর কি! এবার একটা Himalayan 450 হয়ে যাক।












Click it and Unblock the Notifications