Sensex: সোমবারের পরে মঙ্গলবারেও চাঙ্গা শেয়ার বাজার, ৭৫০০০ ছাড়িয়ে গিয়ে নয়া রেকর্ড সেনসেক্সের
মঙ্গলবারেও চাঙ্গা শেয়ার বাজার। সকালে বাজার খুলতেই চড় চড় করে চড়তে শুরু করে একাধিক শেয়ারের দাম। মঙ্গলবার ৭৫০০০০ মার্ক পার করে নয়া রেকর্ড গড়ে ফেলেছে শেয়ার বাজার। গতকালও শেয়ার বাজারের সূচক সবুজ হয়ে গিয়েছিল। বিপুল লাভের মুখ দেখেছে একাধিক কোম্পানি।
হঠাৎ করে শেয়ার বাজারে এই জোয়ারে কোন কারণ রয়েছে তা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন অর্থনীতিবিদরা। তাঁরা দাবি করেছেন গাজা থেকে কয়েক ট্রুপ ইজরায়েলি সেনা সরিয়ে নেওয়ায় তেলের দাম কমেছে। তাতেই শেয়ার বাজারে জোয়ার এসেছে। গতকাল ৭২০০০-র সূচক পার করেছিল নিফটি এবং শেয়ার বাজার।

তবে কেবল গাজা থেকে ইজায়েলি সেনার কয়েকটি ট্রুপ সরানোই এর প্রধান কারণ নয়। এর নেপথ্যে রয়েছে আরও কিছু কারণ, অর্থনীতিবিদদের মতে ভোটের কারণেই আগামী কয়েকমাস শেরা বাজার চাঙ্গা থাকবে। তবে পতন যে একেবারেই হবে না সে সম্ভাবনা তাঁরা উড়িয়ে দেননি। গতকাল থেকে ক্ষুদ্র এবং মাঝারি ক্যাপে শেয়ারের দাম চড়েছিল।
যে কোম্পানিগুলির শেয়ােরর দর বেড়েছে তার মধ্যে রয়েছে ইনফোসিস, েটক মাহিন্দ্রা, টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস, এইচ সিএল টেকনোলজিস, টাটা মোটরস, উইপ্রো, আইআইসিআই ব্যাঙ্ক, নেসলে। আর এই জোয়ারের বাজারেও যে কোম্পানিগুলি শেয়ারের দর কমেছে তারমধ্যে রয়েছে জেএসডব্লু স্টিল, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। লারসেন টুব্রো। গতকাল কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারের দাম বেশ চড়া ছিল।
শুধু ভারতের শেয়ার বাজারই নয় এশিয়ার একাধিক শেয়ার বাজারেও চাঙ্গা। সবটাই ইজরায়েল-গাজার যুদ্ধের কারণে ঘটেছে বলে দাবি করেছেন অর্থনীতিবিদরা। একদিকে যেমন দুই জায়গার যুদ্ধের কারণে শেয়ার বাজারে লাগাতার ধস নেমেছিল। আবার গাজা থেকে কয়েকটি ট্রুপ সেনা প্রত্যাহার করেছে ইজরায়েত তাতে হটাৎ করে তেলে দাম কমে গিয়েছে। তারপরেই এই বিপুল সাফল্য বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications