দেখা যাবে কল অ্যালার্ট, কে ফোন করছে ভাসবে ডিসপ্লে'তেই! New Honda Activa 125-এ আরও কী সুবিধা?
New Honda Activa 125: দিনে দিনে বাড়ছে চাহিদা! বিক্রির নিরিখে দীর্ঘ সময় ধরে এক থেকে ১০ এর মধ্যে আছে Honda Activa। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে একেবারে নতুন লুকে ফের Activa 125 বাজারে আনল Honda মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া। এই স্কুটার OBD 2B নিয়মের (OBD2B-compliant) কথা মাথায় রেখে লঞ্চ করা হয়েছে। একই সঙ্গে একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে New Honda Activa 125- স্কুটারটিতে।
নয়া এই স্কুটারে 4.2 - ইঞ্চির TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। আগের মডেলগুলিতে শুধুমাত্র LCD ডিসপ্লে ছিল। কিন্তু New Honda Activa 125-এ ব্যবহৃত নয়া ডিসপ্লে Honda-র বিশেষ অ্যাপের মাধ্যমে কানেক্ট করা সম্ভব। ফলে কল অ্যালার্ট থেকে শুরু করে নেভিগেশন অ্যাসিস্টের মতো আধুনিক সুবিধাগুলি নয়া ডিসপ্লে'তেই পাওয়া যাবে। এছাড়াও টাইপ C USB চার্জিং'য়ের সুবিধা পাবেন।

- New Honda Activa 125: দাম এবং ভেরিয়েন্ট
New Honda Activa 125-এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা। বেস মডেলের এক্স শোরুম দাম 94,422 টাকা। Honda Activa 125 এর আপডেট মডেলটি একেবারে নতুন ছয়টি রঙে কেনার সুযোগ আছে। তবে নতুন মডেলটিও পুরানো মডেলের তুলনায় প্রায় ১৪,০০০ টাকা দামি।
- New Honda Activa 125: ইঞ্জিন এবং পাওয়ার
New Honda Activa 125-এ 123.9cc এর ফুয়েল ইঞ্জিকটেড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8.4 bhp পাওয়ার এবং 10.5 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। নয়া আপডেট এই স্কুটারে স্টার্ট-স্টপ সিস্টেম দেওয়া হয়েছে।
- Jupiter 125 এবং Access 125 এর সঙ্গে হবে টক্কর!
New Honda Activa 125 এর সরাসরি মোকাবিলা TVS Jupiter 125 এর সঙ্গে হবে। এক্স শোরুম প্রাইস 86,405 টাকা থেকে শুরু হয় TVS-এর এই স্কুটার। সিটের নীচে 32 লিটার স্পেস দেওয়া হয়েছে। যেখানে দুটি ফুল ফেস হেলমেট দেওয়া হয়েছে। পাওয়ার জন্যে এতে 124.8cc ইঞ্জিন দেওয়া রয়েছে। যা 8.3PS শক্তি এবং 10.5Nm টর্ক জেনারেট করে। শুধু তাই নয়, New Honda Activa 125 স্কুটারটির সঙ্গে টক্কর হবে Suzuki Access 125 এর সঙ্গেও।
New Honda Activa 125 -এর বিষয়ে আরও জানতে হোন্ডার যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আকর্ষিণীয় দামে এখন কেনার সুযোগ আছে।












Click it and Unblock the Notifications