‌নতুন বছরের বাজেটে আয়কর হার কমার সম্ভাবনা, নতুন পরিকল্পনা সরকারের

সাধারণ মানুষের খরচ বাড়ানোর জন্য এবং দেশের বৃদ্ধি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আসন্ন ২০২০–২১ সালের বাজেটে বেশ কিছু নতুন চমক নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। অভিন্ন করের হার থেকে অব্যাহতি, উচ্চ আয়ের গোষ্ঠীগুলির জন্য নতুন স্ল্যাব, ব্যক্তিগত আয়কর হার ছাঁটাই সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

‌নতুন বছরের বাজেটে আয়কর হার কমার সম্ভাবনা


অর্থ মন্ত্রক ২০২০–২১–এর বাজেটের আগেই এই সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেট পেশ করবেন। ৩১ জানুয়ারি আর্থিক সমীক্ষা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। উচ্চস্তরে এই প্রস্তাবগুলি অমুমোদিত হওয়ার পরই তা নিয়ে অর্থমন্ত্রক পক্ষে–বিপক্ষে আলোচনা করতে পারবেন।

অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে সব সম্ভাবনাগুলিকেই খতিয়ে দেখার পরই চূড়াম্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্মলা সীতারমন আসন্ন বাজেট নিয়ে নেটিজেনদের কাছ থেকেও প্রস্তাব চেয়ে পাঠিয়েছেন। তিনি ইতিমধ্যে অর্থনীতি পুনরুদ্ধারের উপায় নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছেন। জানা গিয়েছে, মধ্যবিত্তদের টাকার যোগান বাড়াতে আরও বেশি ব্যয় করতে উৎসাহিত করার জন্য সরকার ব্যক্তিগত আয়কর হারের পুনর্গঠন স্থগিত করছে। অর্থ মন্ত্রক বর্তমানে পরবর্তী বছরের কেন্দ্রীয় বাজেটে কংক্রিট প্রস্তাব উপস্থাপনের জন্য আলোচনা করছে। এ মাসের গোড়ার দিকে দিল্লিতে একটি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে সিতারমন জানিয়েছিলেন যে সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেট ২০২০ উপস্থাপনের আগে অগণিত পরামর্শের দিকে নজর দিচ্ছে, যার মধ্যে অন্যতম ব্যক্তিগত আয়কর ছাড়ের বিষয়টি।

সূত্রের খবর, সাধারণ মানুষের হাতে টাকার জোগান বাড়িয়ে বাজারের চাহিদা বাড়ানো সম্ভব হবে বলে বলে মনে করছেন অনেকেই। বাজারে চাহিদা বাড়লেই উত্‍পাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। গত আর্থিক ত্রৈমাসিকে ছয় বছরের মধ্যে তলানিতে নেমে গিয়েছে আর্থিক বৃদ্ধি। এছাড়া সংকটে পড়া অর্থনৈতিক পরিষেবাগুলিকে অতিরিক্ত সাহায্য করা হবে, নাকি ব্যক্তিগত বিনিয়োগ এবং ক্ষুদ্রশিল্পগুলিকে চাঙ্গা করতে ইমপোর্ট ডিউটি বাড়ানো হবে, সেই বিষয়ে এখন তর্ক-বিতর্ক চলছে অর্থমন্ত্রকের অন্দরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+