Electric Bike launch: টপ স্পিড ১৩৫ কিমি, ভারতেই তৈরি হল রেসিং ই-বাইক Raptee.HV T30
New Electric Bike launch: ভারতের ইলেকট্রিক বাইক কিংবা স্কুটারের চাহিদা বাড়ছে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে বহু স্টার্ট আপ ই-ভেইক্যাল তৈরি করছে। তেমনই একটি সংস্থা Raptee.HV। চেন্নাই'য়ের এই স্টার্ট আপ সংস্থা ভারতের মাটিতে প্রথম হাই-ভোল্টেজ ইলেকট্রিক বাইক (Raptee.HV T30 Electric Bike) লঞ্চ করল (New Electric Bike launch)।
যার দাম শুরু হচ্ছে 2.39 লাখ (এক্স শোরুম) থেকে। সংস্থার দাবি, এই ই-বাইক বাজারে থাকা 250-300cc এর ICE (পেট্রোল) বাইককে সহজেই টক্কর দেবে।

- New Electric Bike launch: মাত্র ১০০০ টাকায় বুকিং
শুধু তাই নয়, দেশের প্রথম ই-বাইক এটি যা কিনা ইউনির্ভাসল CCS2 চার্জার সাপোর্ট (New Electric Bike launch) করবে। ফলে যে জায়গায় গাড়ি চার্জ দেওয়া যায়, সেখানেই এই বাইকও চার্জ দেওয়া সম্ভব হবে। চার্জারের জন্য হন্যে হয়ে আর ঘুরতে হবে না। ফুল চার্জে এই ইলেকট্রিক বাইক (Raptee.HV T30 Electric Bike) 200km পর্যন্ত ছুটতে পারবে। ডিজাইন একেবারে স্পোর্টি লুক দেওয়া হয়েছে। এক ঝলক দেখলে মনে হবে রেসিং বাইক কোনও। অফিশিয়াল বুকিং শুরু হয়ে গিয়েছে। সংস্থার ওয়েবসাইট থেকে করা যাবে। এজন্য মাত্র হাজার টাকা খরচ করতে হবে।
- New Electric Bike launch: সেফটি ফিচার এবং ওয়ারেন্টি
Raptee.HV -এর T30 Electric Bike-এ IP67 রেটেড ব্যাটারি প্যাক দেওয়া (New Electric Bike launch) হয়েছে। যা ধোঁয়া, ধুলো কিংবা জল থেকে রক্ষা করবে বাইককে। এই ইলেকট্রিক বাইকের উপর 8 বছর কিংবা 80,000km পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া হয়েছে। সমস্ত অ্যাডভান্সড সফটওয়্যার ফিচার দেওয়া হয়েছে। অটোমোটিভ-গ্রেড লিনাক্স (Linux) প্লাটফর্মে এই Raptee.HV -এর T30 Electric Bike-টি তৈরি। শুধু তাই নয়, এই বাইকে ইন-হাউস ডেভেলপড ইলেকট্রনিক্স এবং কাস্টম-বিল্ট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
- New Electric Bike launch: পাওয়ার
Raptee.HV -এর T30 Electric Bike-এ 5.4kWh ক্ষমতার ব্যাটারি দেওয়া (New Electric Bike launch) হয়েছে। যা কিনা সিঙ্গল চার্জে 200 কিলোমিটার রেঞ্জ অফার করে। সংস্থার দাবি, রিয়েল ওয়ার্ল্ডে এই বাইক ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। Raptee.HV -এর T30 Electric Bike টি 30 bhp পাওয়ার এবং 70Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এখানে শেষ নয়, ইলেকট্রিক বাইকটি 3.6 সেকেন্ডে মাত্র 0 থেকে 60 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারবে।
তবে এর টপ স্পিড প্রতি ঘণ্টা 135 কিমি। এই বাইকটিতে কমফোর্ট, পাওয়ার এবং স্প্রিন্ট সহ তিনটি রাইড মোড দেওয়া রয়েছে। রাইডারেরর সুরক্ষার দিকটি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। আর এজন্যে এতে 320mm এর ডিস্ক ব্রেক এবং পিছনের দিকে 230mm এর ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি এই বাইকে ডুয়েল চ্যানেল এন্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) দেওয়া (New Electric Bike launch) হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications