Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্টক ক্লিয়ারেন্স করছে TATA, বিপুল ছাড়...ভাবতেও পারবেন না এত কম দামে Punch EV কেনার কথা

New Car Discount Offers February 2025: গাড়ি কেনার প্ল্যান করছেন! তাহলে দারুণ একটা সুযোগ আপনার সামনে। স্টক ক্লিয়ার করছে Tata। আর তাই জলের দরে বিক্রি করছে গাড়ি। তবে শুধু টাটা নয়, Maruti-ও একাধিক গাড়ির উপর বিপুল ডিসকাউন্টের ঘোষণা করেছে। যার ফলে অনেকটাই সস্তায় এখন গাড়ি কেনার সুযোগ আছে। ফলে এই মাসেই যদিও গাড়ি কেনার প্ল্যান করে থাকেন তাহলে সেরা অপশন অবশ্যই Tata।

Tata -র অন্যতম জনপ্রিয় বিক্রিত ইলেকট্রিক গাড়ি Punch EV। গাড়িটির উপর দারুণ ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি জুড়ে ৭০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট (New Car Discount Offers February 2025) মিলছে। এই বিষয়ে আরও বিস্তারিত রইল প্রতিবেদনে। একই সঙ্গে জানুন Tata Punch EV এর দাম এবং ফিচার সংক্রান্ত তথ্য-

tata punch

  • New Car Discount Offers February 2025: কেমন ভাবে মিলবে বিপুল ছাড়?

Tata মোটরের তরফে Punch EV এর MY2024 মডেলের উপর 70,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট (New Car Discount Offers February 2025) দিচ্ছে। অন্যদিকে MY2025 এর মডেলের উপর 40,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে জানতে Tata-র যে কোনও ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কলকাতাতেও এই অফার পাওয়া যাবে বলে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দাবি। বিস্তারিত ওয়েবসাইট থেকেও জানতে পারবেন।

  • New Car Discount Offers February 2025: দাম

Tata Punch EV ইতিমধ্যে গ্রাহকদের নজর কেড়েছে। এক্স শোরুম দাম পড়বে 9.99 লাখ টাকা। টপ মডেলের দাম পড়বে 14.29 লাখ টাকা (এক্স শোরুম প্রাইস) পর্যন্ত। কলকাতায় যদিও এর দাম কিছুটা আলাদা হতে পারে। এর উপরে মিলবে ডিসকাউন্ট।

  • New Car Discount Offers February 2025: ফিচার

Tata Punch EV-তে 2 ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যার রেঞ্জ 315 কিলোমিটার এবং 421 কিলোমিটার পর্যন্ত। প্রত্যেকদিনের ব্যবহারের ক্ষেত্রে দারুণ একটি অপশন এই SUV হতে পারে। একাধিক নতুন আপডেটেড ফিচার এই গাড়িতে দেওয়া হয়েছে। আছে 10.25- ইঞ্চির টাচস্ক্রিন এনফোটেনমেন্ট সিস্টেম, এয়ার পিউরিফায়ার এবং সানরুফ অপশনও পাওয়া যাবে। শুধু তাই নয়, সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। যাত্রীদের কথা মাথায় রেখে Tata Punch EV-তে 6- এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল এবং 360- ডিগ্রি ক্যামেরার মতো আধুনিক আপডেট দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+