Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Bajaj Pulsar RS200: বড় চাকা, দাম দেড় লাখেরও কম! নতুন পালসার বাজারে আসতেই কেনার হিড়িক

New Bajaj Pulsar RS200: বছরের পর বছর বিক্রির নিরিখে Bajaj Pulsar এক নম্বরে! নতুন প্রজন্মের কাছে সেরা এই বাইক। আর এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে আরও একটি Pulsar এর আপগ্রেড মডেল লঞ্চ করল Bajaj। একেবারে তরুণ প্রজন্মকে টার্গেট করেই ভারতের বাজারে লঞ্চ করল Bajaj Pulsar RS200। ফিচার থেকে ডিজাইন, সর্বত্র নতুন আপডেট দেওয়া হয়েছে এই বাইকে।

সংস্থার দাবি, একেবারে তরুণ এবং নতুন রাইডারের কথা ভেবেই বাইকটি লঞ্চ করা হয়েছে। অনেকটাই স্পোর্টস লুক দেওয়া হয়েছে। যা পছন্দ আসবেই ইয়ং রাইডারদের। অন্যদিকে তিনটি আকর্ষণীয় রঙে এই বাইক কেনার সুযোগ থাকছে। আর তা হল গ্লসি রেসিং রেড পার্ক মেটালিক হোয়াইট এবং অ্যাক্টিভ সেটিন ব্ল্যাক!

New Bajaj Pulsar RS200

ছবি সৌজন্য- www.bajajauto.com

একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই এই বাইকের দাম রাখা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক New Bajaj Pulsar RS200 এর ইঞ্জিন ক্ষমতা এবং ফিচার সংক্রান্ত তথ্য-

New Bajaj Pulsar RS200: ইঞ্জিন এবং পাওয়ার

New Bajaj Pulsar RS200 বাইকটিতে 200cc, ফুয়েল-ইঞ্জিকটেড, সিঙ্গেল স্পার্ক 4- বাল্ব 199.5cc ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 24.5 PS পর্যন্ত পাওয়ার এবং 18.7 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিন 5 পেড গিয়ারক্সের সঙ্গে যুক্ত! সংস্থার দাবি, Bajaj Pulsar সিরিজের অন্যতম বেস্ট ইন ইঞ্জিন এটি। যে কোনও মরশুমের জন্য সেরা। শুধু তাই নয়, পাওয়ার এবং পারফরম্যান্সের দিক থেকে এটি খুবই শক্তিশালী ইঞ্জিন। যারা বাইক থেকে শক্তিশালী পারফরমেন্স আশা করেন তারা এই বাইকটি পছন্দ করতে পারেন।

New Bajaj Pulsar RS200: ডিজাইন এবং ফিচার

ডিজাইনের ক্ষেত্রে New Bajaj Pulsar RS200 অনেক বেশি বোল্ড! বাজারে থাকা অন্য সংস্থার বাইকের থেকে অনেক বেশি আকর্ষণীয়। এছাড়াও একগুচ্ছ নতুন ফিচার যোগ করা আছে এতে। যেমন বোল্ড ফ্রন্ট প্রোফাইল, নতুন LED টেল ল্যাম্প এবং বোল্ড নেকেড রিয়র সেকশন দেওয়া হয়েছে। তুলনামূলক New Bajaj Pulsar RS200 - এ দেওয়া টায়ার (140/70-17 পিছনে এবং 110/70-17 সামনে) অনেক বেশি মোটা। এছাড়াও কাস্টমাইজড রাইড মোড যেমন রোড, রেন এবং অফরোড অপশন দেওয়া আছে। অন্যদিকে ডিস্ক ব্রেকের সঙ্গে ডুয়েল চ্যানেল এন্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে।

New Bajaj Pulsar RS200: দাম

New Bajaj Pulsar RS200 বাইকটির এক্স শোরুম দাম 1,84,115 টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+