Bajaj Pulsar NS400: আসছে নতুন পালসার! ফাঁস হল বাইকের দাম! হুড়োহুড়ি রাইডারদের মধ্যে
Bajaj Pulsar NS400: Bajaj Auto সম্প্রতি বাজারে তাদের নতুন Pulsar N250 লঞ্চ করেছে। শোনা যাচ্ছে, Pulsar NS400 খুব শীঘ্রই লঞ্চ করবে সংস্থা। সব কিছু ঠিক থাকলে আগামী ৩ মে নয়া এই বাইক লঞ্চ করবে Bajaj Auto। যা খবর, Pulsar NS400 বাইকটিতে 373cc এর শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। শুধু শক্তিশালী নয়, আধুনিক প্রযুক্তিও ব্যবহার থাকবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
KTM বাইকে এমনব শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে Pulsar NS400 বাইকটতে নয়া 373cc এর শক্তিশালী ইঞ্জিন কতটা কাজে আসবে তা সময় বলবে। একনজরে দেখে নিন নয়া পালসারের (Bajaj Pulsar NS400) ফিচারএবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য-

- Bajaj Pulsar NS400: স্পোর্টি ডিজাইন, পাওয়ারফুল ইঞ্জিন
দেশের বাইকের বাজারে অন্যতম বড় সংস্থা Bajaj Auto। সংস্থার একাধিক বিক্রিত বাইক আছে। যার মধ্যে একটি Pulsar। নয়া ভেরিয়েন্ট NS400। নয়া এই বাইকের ডিজাইন নতুন প্রজন্মের কত্যহা মাথায় রেখে তৈরি করা হয়েছে। দেওয়া হয়েছে স্পোর্টি লুক। সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। ট্র্যাকশন কন্ট্রোল, অ্যান্টি-লক ব্রেকিং, ইবিডি এবং ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া থাকবে। পাশাপাশি পালসার NS400 -এ 373cc এর সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনের সুবিধা পাবেন। যা প্রায় 40-43.5hp এর পাওয়ার জেনারেটের সুবিধা দেবে।
এই ইঞ্জিন বর্তমানে Dominar এবং KTM বাইকে ব্যবহার করা হয়েছে। এছাড়াও Pulsar NS400 এ 6 স্পিড গিয়ারবক্সের সুবিধা পাওয়া যাবে। বাইকের ওজন 200 কিলোরও কম। ফলে সবাই চলাতে পারবেন এই বাইক (Bajaj Pulsar NS400)।
- Bajaj Pulsar NS400: LCD ডিসপ্লে
বাইকে ড্যাশে একটি LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। যেখানে একাধিক তথ্য ফুটে (Bajaj Pulsar NS400) উঠবে। এর পাশাপাশি বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে। একেবারে ফ্রেশ ফিল দিতে Pulsar NS400 বাইকটিতে নতুন গ্রাফিক্সে দেওয়া হয়েছে। এতে USD fork এর সুবিধাও Bajaj Auto দেবে বলে খবর। নতুন Pulsar NS400 এর দামের বিষয়ে সংস্থা এখনওকিছু জানায়নি।
তবে মনে করা হচ্ছে নয়া বাইকটির দাম হতে পারে 2.31 লাখ টাকা। আগামী ৩ মে এই বাইকের দাম স্পষ্ট হবে। বাজাজ পালসার সংস্থার অন্যতম জনপ্রয় বাইকগুলির মধ্যে একটি। একাধিক ভেরিয়েন্ট রয়েছে। সেগুলির বিক্রিও নজর কেড়েছে।












Click it and Unblock the Notifications