Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bajaj Ethanol Bike: আসছে নতুন Pulsar! ১০০ শতাংশ ইথানলে ছুটবে এই বাইক

Bajaj Ethanol Bike: দেশের অন্যতম বড় টু-হুইলার বাইক সংস্থা Bajaj অটো। গত কয়েকদিন আগেই CNG তে চলবে এমন বাইক freedom 125 লঞ্চ করেছে। যা রীতিমত নজর কেড়েছে। সিএনজি বাইকের পর আরও এক বিপ্লব ঘটাতে চলেছে বাজাজ। ১০০ শতাংশ Ethanol

ফুয়েলে ছুটবে এমন বাইক আনতে চলেছে Bajaj। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী মাসেই Bajaj Ethanol Bike লঞ্চ করতে পারে। সংস্থার দাবি, সিএনজি বাইকের মতোই নয়া এই বাইকও (Bajaj Ethanol Bike) নজর কাড়বে।

ছবি সৌজন্য- Bajaj Pulsar/Facebook

Bajaj Ethanol Bike: ইথানল ফুয়েলে ব্যবহার বাড়ছে

পেট্রোল-ডিজেলের দাম হু হু করে বাড়ছে। এই অবস্থায় Ethanol ফুয়েল ব্যবহারে জোর দিচ্ছে সরকার (Bajaj Ethanol Bike)। বিশেষ করে ১০০ শতাংশ Ethanol ফুয়েলে ছুটবে এমন যানবাহন তৈরি এবং কেনার ক্ষেত্রেও সুযোগ সুবিধার পথেও হাটছে সরকার। কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়িকে মাঝে মধ্যেই ইথানল জ্বালানির কথা বলতে শোনা যায়। ইথানল যেমন পরিবেশ বান্ধব। তেমন দামও কম।

Bajaj Ethanol Bike: পালসার ইথানলে ছুটবে?

প্রকাশিত খবর অনুযায়ী, Bajaj অটো Pulsar এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করবে। যা ১০০ শতাংশ Ethanol ফুয়েলে ছুটবে। Bajaj Pulsar অন্যতম জনপ্রিয় একটি বাইক। দিনের পর দিন এই বাইক বিক্রির নিরিখে ১ থেকে ১০ এর মধ্যে আছে। আর এই নামেই ইথানলে ছুটবে বাইক আনতে চায় সংস্থা। যাতে সহজ হয় বিক্রি। অন্যদিকে নতুন নামও শোনা যাচ্ছে। তবে যাই হোক, ইথানল চালিত বাইক খরচ কিন্তু অনেকটাই কমিয়ে দেবে। এখনও পর্যন্ত ফিচারের (Bajaj Ethanol Bike) বিষয়ে কিছু জানা যায়নি।

Bajaj Ethanol Bike: TVS প্রথম ইথানল বাইক আনে

বাজাজের আগে TVS প্রথম ইথানল বাইক আনে। গত কয়েকবছর আগে অ্যাপাচে RTR 200 4V E100 ভারতে লঞ্চ করে। যা 80% ইথানল এবং ২০ শতাংশ পেট্রোলে চলত। TVS এর এই বাইক তেমন নজর কাড়তে ব্যর্থ হয়। বিক্রি একেবারে তলানিতে এসে ঠেকে যায়। লোকসান ক্রমশ বাড়ছিল। এই অবস্থায় TVS Apache RTR 200 FI E100 বন্ধ করতে বাধয হয়। ফলে বাজাজের নতুন এই বাইক (Bajaj Ethanol Bike) চ্যালেঞ্জের মুখে পড়বে না তো?

এই বিষয়ে আরও জানতে বাজাজের ওয়েবসাইটে ভালো করে চেক করতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+