New 2024 TVS Jupiter: ৭৪ হাজার টাকায় বাজারে এল নতুন জুপিটার! টক্কর হবে Honda Activa এর সঙ্গে
New 2024 TVS Jupiter: প্রতীক্ষার অবসান! অবশেষে ভারতে লঞ্চ করল 2024 TVS Jupiter। নয়া এই স্কুটারের সঙ্গে জোর টক্কর হবে Honda Activa 110। 2024 TVS Jupiter এর এক্স শোরুম প্রাইস 73,700 টাকা থেকে শুরু হচ্ছে।
দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে রাখা হলেও নতুন জুপিটারে একাধিক নতুন ফিচার এবং প্রিমিয়াম করা হয়েছে। এমনকি এই সেগমেন্টে ফার্স্ট ফিচার দেওয়া হয়েছে। একে নজরে দেখে নিন 2024 TVS Jupiter এর নতুন ফিচার সংক্রান্ত তথ্যগুলি-

New 2024 TVS Jupiter: ইঞ্জিন এবং পাওয়ার -
2024 TVS Jupiter এ 113cc এর সিঙ্গল সিলিন্ডার, 4 স্ট্রোক, ফুয়েল ইঞ্জেকশন, এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 5.9kW পাওয়ার এবং 9.2-9.8 পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। 2024 TVS Jupiter এর টপ স্পিড 82 kmph है। TVS এর দাবি একেবারে নতুন জুপিটারে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তা অনেক বেশি শক্তিশালী এবং প্রযুক্তি নবির্ভর। আর সেই কারণে গতি এবং মাইলেজ অনেকটাই বেশি।
New 2024 TVS Jupiter: স্টোরেজ-
2024 TVS Jupiter একেবারে ফ্যামিলি স্কুটার। জিনিস রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে এতে। সামনে একটা ছোট স্টোরেজ আছে। যেখানে আপনি স্কুটারের key, ছোট জলের বোতল সহজেই রাখতে পারবেন। এছাড়াও সিটের নীচে ৩৩ লিটারের একটি জায়গা রয়েছে যেখানে আপনি প্রচুর লাগেজ রাখতে পারবেন। রাখা যাবে হেলমেট থেকে শুরু করে একাধিক জিনিসও।
New 2024 TVS Jupiter: ডায়মেনশন-
লম্বা: 1848mm
চওড়া: 665mm
হাইট: 1158mm
হুইলবেস: 1275mm
কার্বো ওয়েট: 105kg
New 2024 TVS Jupiter: ফিচার-
2024 TVS Jupiter ফ্রন্টে 220mm ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে। এই স্কুটারে ১২ ইঞ্চির টায়ার দেওয়া হয়েছে। Hazard সুইচ দেওয়া হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়, 2024 TVS Jupiter-এর ফ্রন্টে LED হেডলাইট দেওয়া হয়েছে।
রয়েছে Infinity LED ল্যাম্প। টার্ন ইন্ডিকেটরও হয়েছে। পাশাপাশি স্লিক LED হেডলাইটের পাশাপাশি টেললাইট দেওয়া হয়েছে। রাইডারের সুরক্ষার প্রশ্নে নয়া এই 2024 TVS Jupiter একেবারেই সেরা বলে দাবি। New 2024 TVS Jupiter এর বিষয়ে জানতে যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।












Click it and Unblock the Notifications