টেসলার শেয়ারের মূল্যের পতন, ২০০ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নামল ইলন মাস্কের সম্পদ
টেসলার শেয়ারের পতনের জেরে ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নামল
টুইটার প্রধান তথা বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের ব্যক্তিগত অর্থের পরিমাণ ২০০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছে। টেলসা ইনকের শেয়ার পড়ে যাওয়ার কারণে ইলন মাস্কের সম্পদের পরিমাণ নামতে শুরু করেছে। ইলেট্রিক যান প্রস্তুত কারক সংস্থা টেসলার প্রধান বর্তমানে টুইটার নিয়ে বেশি ব্যস্ত। সেই কারণেই টেসলার শেয়ারের মূল্য পড়ে গিয়েছে।

রিপাবলিকানদের সমর্থন ইলন মাস্কের
ইলন মাস্ক ১৯.৫ মিলিয়ন টেসলার শেয়ার বিক্রি করেছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার ইলন মাস্ক আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিরোধিতা করেন। তিনি রিপাবলিকানদের সমর্থন করেন। তিনি টুইট করে বলেন, 'ডেমোক্র্যাটদের অন্যায্য এবং বিভ্রান্তিকর আক্রমণের শিকার হয়েছি। সেক্ষেত্রে রিপাবলিকানদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। রিপাবলিকানদের সিদ্ধান্ত বেশিরভাগ মার্কিন নাগরিকদের স্বার্থের কথা ভেবে নেওয়া হয়।' তিনি অভিযোগ করেছেন, ডেমোক্র্যাট সেনেটরদের ঘৃণার শিকার হয়েছেন। পাশাপাশি তিনি জানান, দেশে গণতন্ত্রের পক্ষপাতী। তবে ডেমোক্যাটরা আমেরিকায় গণতন্ত্র রুদ্ধ করতে চাইছে বলে মাস্ক টুইটারে অভিযোগ করেন। সোমবার তিনি টুইট করে বলেন, আমেরিকার স্বার্থে মধ্যবর্তী নির্বাচনে মার্কিন নাগরিকদের রিপাবলিকানদের ভোট দেওয়া উচিৎ।

দেশের স্বাধীন ভোটারদের আহ্বান
সোমবার মাস্ক টুইট করে দেশবাসীকে রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়াপ আবেদন করেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়া প্রয়োজন। তিনি দেশবাসীকে বলেন, কট্টর রিপাবলিকানরা কখনও ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেয় না। আবার কট্টর ডেমোক্র্যাটরা কখনও রিপাবলিকানদের ভোট দেন না। অর্থাৎ যাঁরা স্বাধীন। যাঁরা কোনও রাজনৈতিক দলকেই সেভাবে সমর্থন করেন না, তাঁরা সিদ্ধান্ত নেন, দেশে কোনও রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে। আমি সেই মার্কিন নাগরিকদের কাছে অনুরোধ করছি, তাঁরা যেন রিপাবলিকানদের সমর্থন করেন। রিপাবলিকান কংগ্রেসের সদস্যদের ভোট দেন।

ইন্টারনেটের সব থেকে আকর্ষনীয় টুইটার
ইলন মাস্ক টুইট করে বলেন, ইন্টারনেটের দুনিয়ায় সব থেকে আকর্ষণীয় হল টুইটার। তিনি মন্তব্য করেন, টুইটার সব থেকে খারাপ আবার টুইটারই সবার সেরা। ইলন মাস্ক দীর্ঘদিন বাগ স্বাধীনতার পক্ষে সওয়াল করে এসেছেন। তিনি টুইটার কেনার আগেই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন। যেখানে বাগ স্বাধীনতার পক্ষে সওয়াল করা সম্ভব। টুইটার কেনার পরেই তিনি সংস্থার শীর্ষ স্থানীয় আধিকারিকদের বরখাস্ত করেন। তিনি বিশ্বব্যাপী টুইটারের কর্মীদের বরখাস্ত করেন। তিনি টুইটারের ৫০ শতাংশ কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications