ইনফোসিসে কোন পদে দায়িত্ব নিচ্ছেন নন্দন নিলেকানি
নন্দন নিলেকানি ফের দায়িত্ব নিতে চলেছেন দেশের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা ইনফোসিসের। সম্ভবত তিনি ইনফোসিস বোর্ডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন।
ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি ফের দায়িত্ব নিতে চলেছেন দেশের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা ইনফোসিসের। সম্ভবত তিনি ইনফোসিস বোর্ডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন। আর সেজন্যই নিজের পূর্ব নির্ধারিত দু'মাসের মার্কিন সফর বাতিল করে তিনি আপাতত বেঙ্গালুরুতেই রয়েছেন।

নিলেকানি এখনও দায়িত্ব নিতে সম্মতি না জানালেও শেষপর্যন্ত রাজি হবেন বলেই খবর। সংস্থার অপারেশনস বা বিজনেস রোল-এর পদ না নিয়ে তিনি নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হতে পারেন বলে ইকোনমিক টাইমস সূত্রে খবর।
অনেকে মনে করছেন, নিলেকানি বোর্ডে ফিরলে আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তা পদ থেকে সরে দাঁড়াতে পারেন। এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান আর শেষাসয়ী, কো চেয়ারম্যান রবি ভেঙ্কটেসন, অডিট কমিটি চেয়ারম্যান রূপা কুদভা ও নমিনেশন কমিটি চেয়ারম্যান জেফ লেম্যান।
তিন দশক আগে ইনফোসিস যে সাতজনের হাত ধরে গড়ে উঠেছিল, নন্দন নিলেকানি সেই প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ২০০২ সালে মার্চ থেকে ২০০৭ সালের এপ্রিল পর্যন্ত তিনি ইনফোসিসের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications