Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গতিতে বন্দে ভারতকে পিছনে ফেলে এটিই এখন ভারতের দ্রুততম ট্রেন, নাম জানেন?

ভারতীয় রেলে গতি এবং প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দেশের দ্রুততম ট্রেনের খেতাব এখন আর বন্দে ভারত বা রাজধানী-শতাব্দী এক্সপ্রেসের দখলে নেই। সেই খেতাব মাথায় তুলেছে 'নমো ভারত’ ট্রেন। এই ট্রেনই ভারতের সবচেয়ে দ্রুততমর শিরোপা জিতে নিয়েছে।

এই অত্যাধুনিক ট্রেনটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটে দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ রুটে আরআরটিএস (আঞ্চলিক দ্রুত পরিবহণ ব্যবস্থা) হিসেবে যাত্রীদের এক নতুন অভিজ্ঞতার সাক্ষী করছে।

একসময় বন্দে ভারত এক্সপ্রেস দেশের দ্রুততম ট্রেন হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০২৪ সালের জুন মাসে রেলওয়ের এক নির্দেশিকায় এই ট্রেনগুলির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১৩০ কিলোমিটারে নামিয়ে আনা হয়। এদিকে নমো ভারত ট্রেনটি বিশেষ নকশা এবং উন্নত প্রযুক্তির কারণে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলার অনুমতি পেয়েছে। যা এটিকে দেশের দ্রুততম ট্রেনের মর্যাদা দিয়েছে।

যাত্রীদের মধ্যে নমো ভারত ট্রেনের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। ২০২৩ সালের অক্টোবর মাসে ১৭ কিলোমিটার দীর্ঘ অগ্রাধিকারমূলক করিডোর চালু হওয়ার পর থেকে এই পরিষেবাটি প্রায় ১.৫ কোটিরও বেশি যাত্রী ব্যবহার করেছেন। এই একই ট্র্যাক বরাবর মেরঠ মেট্রোকেও ইন্টিগ্রেড করে নেওয়া হচ্ছে। যা শহর এবং শহরতলির মধ্যে যাতায়াতকে আরও সহজ ও দ্রুত করে তুলবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+