Best Electric Bike: ই-ভেইক্যালে খেলা ঘোরাবে mXmoto! লঞ্চ করতেই ধামাকা ফেলল Metal-Strong M16
Best Electric Bike: ইলেকট্রিক বাইকের চাহিদা বাড়ছে! বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে বহু সংস্থা ইভি ভেইক্যাল লঞ্চ করছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখে নয়া ই-বাইক লঞ্চ করল ইলেকট্রিক ভেইক্যাল নির্মাতা সংস্থা mXmoto। ভারতীয় রাইডারদের কথা মাথায় রেখেই বিশেষ Metal-Strong M16 ইলেকট্রিক বাইক (Electric Vehicle) লঞ্চ করেছে (mXmoto Launched Electric Bike M16) এই সংস্থা।
ব্যাটারির উপর ৮ বছরের ওয়ারেন্টি দিচ্ছে সংস্থা। এছাড়াও mXmoto নয়া বাইক M16 এর উপর 80000 সিম্যলেস রাইডিং এবং 3 বছরের জন্য মোটর এবং কন্ট্রোলারে উপর ওয়ারেন্টি দিচ্ছে সংস্থা। একেবারে নয়া লুকে এই Electric Bike লঞ্চ করা হয়েছে। একনজরে দেখে নিন বাইকের (Best Electric Bike) ফিচার এবং স্পেশিফিকেশন-

- Best Electric Bike: সিঙ্গল চার্জে ছুটবে 220 KM
mXmoto এর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই বাইক (Best Electric Bike) অর্থাৎ Metal-Strong M16 সিঙ্গল চার্জে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। শুধু তাই নয়, প্রতি কিলোমিটারে এই বাইক 160 থেকে 220 কিমি রেঞ্জ দেয়। প্রতি চার্জে 1.6 ইউনিট খরচ হয়। মাত্র ৩ ঘণ্টায় নয়া এই ইলেকট্রিক বাইক 0-90 শতাংশ পর্যন্ত চার্জ হওয়ার ক্ষমতা রাখে। কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর রাজেন্দ্র জানান, আমাদের লক্ষ্য ভারতীয় রাস্তাগুলিকে সবুজ এবং নিরাপদ করা। আর তা M16 মডেলের মাধ্যমে করা সম্ভব বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।
- Best Electric Bike: একনজরে ফিচার
Metal-Strong M16 ই-বাইকটি (Best Electric Bike) একেবারে অন্যভাবে তৈরি করা হয়েছে। রাইডারকে সুরক্ষিত রাখতে বাইকে 17 ইঞ্চির বড় চাকা দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে শক্তিশালী ব্যাটারি এবং মোটর। একাধিক আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। ব্লু-টুথ কানেকটিভিটি থেকে শুরু করে অ্যাপের সুবিধা পাবেন গ্রাহকরা।
- Best Electric Bike: দাম
নয়া mXmoto M16 ই-বাইকটিতে (Best Electric Bike) অ্যাডভান্সড লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি সেফটির ক্ষেত্রে বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এছাড়াও ই-বাইকটিতে ডায়নেমিক LED হেডলাইট, ট্রিপল ডিক্স ব্রেকিং সিস্টেম, LED ডায়রেকশন ইন্ডিকেটরে, ইভি কানেকটিভিটি, ক্রুজ কন্ট্রোল, রিভার্স অ্যাসিস্ট, অ্যান্টি স্কিড অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট, অন বোর্ড নেভিগেশন, অন রাইড কলিংয়ের সুবিধা রয়েছে। শুধু তাই নয়, ব্লুটুথ সাউন্ড সিস্টেমও রয়েছে বাইকটিতে।
বাইকের দাম কিছুটা হলে মধ্যবিত্তের আয়ত্তের (Best Electric Bike) বাইরে। এক্স-শোরুম দাম পড়বে 1,98,000 টাকা।












Click it and Unblock the Notifications