শেয়ার বাজার রেকর্ড গড়ে প্রথমবার ছাড়াল ৬১ হাজার পয়েন্ট, নিফটিও পৌঁছে গেল শীর্ষে

বাজার খুলতেই শেয়ার বাজার (Share Bazar) পৌঁছে গেল সর্বোচ্চ উচ্চতায়। এদিন মুম্বই (Mumbai) শেয়ার বাজারের সূচক (sensex) ৩৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬১ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায় প্রথমবারের জন্য। ইনফোসিস, এইচটিএফসি ব্যাঙ্ক,

বাজার খুলতেই শেয়ার বাজার (Share Bazar) পৌঁছে গেল সর্বোচ্চ উচ্চতায়। এদিন মুম্বই (Mumbai) শেয়ার বাজারের সূচক (sensex) ৩৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬১ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায় প্রথমবারের জন্য। ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো শেয়ারের দাম এদিন বিশ্বের বাজারে বৃদ্ধি পেয়েছে।

এগিয়ে থাকা শেয়ারগুলি

এগিয়ে থাকা শেয়ারগুলি

এদিন বাজার খোলার পরেই মুম্বইয়ের সেনসেক্স ৬১,১৫৯.৪৮ পয়েন্ট স্পর্শ করে। যা এদিন খুলেছিল ৬১, ০৯৩. ৭৮ পয়েন্টে। একইভাবে নিফটি ১১৯.৭৫ পয়েন্ট অর্থাৎ প্রায় ০.৬৬% বেড়ে রেকর্ড ১৮,২৮১.৫০ পয়েন্ট ছুঁয়ে যায়।

এল অ্যান্ড টি এদিন সব থেকে বাড়ে। প্রায় ২ শতাংশের মতো বৃদ্ধি পায়। এরপরেই রয়েছে ইনফোসিস, এসবিআই, এনটিপিসি, এইচডিএফসি ব্যাঙ্ক, মারুতি, আইটিসি এবং টাইটান।

পিছিয়ে পড়া শেয়ারগুলি

পিছিয়ে পড়া শেয়ারগুলি

অন্যদিকে এদিন পিছিয়ে পড়ে এইচসিএল টেকনোলজি, টিসিএস, এম অ্যান্ড এম, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বাজা ফিনান্সের মতো শেয়ারগুলি। বুধবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সূচক ছিল ৬০.৭৩৭.০৫ পয়েন্টে। বুধবার সেনসেক্সে ৪৫২.৭৪ পয়েন্ট অর্থাৎ প্রায় ০.৭৫ শতাংশ বৃদ্ধি পায়। পরপর পাঁচদিন এই বৃদ্ধি বজায় রয়েছে। বুধবার সেনসেক্স ১৬৯.৮০ পয়েন্ট অর্থাৎ প্রায় ০.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে ১৮,১৬১.৭৫ পয়েন্টে বন্ধ হয়।
বুধবার বিভিন্ন বিদেশি আর্থিক বিনিয়োগ সংস্থাগুলি প্রায় ৯৩৭.৩১ কোটি টাকার শেয়ার কেনে।

ভাল ব্যবসা করেছে বিভিন্ন সংস্থা

ভাল ব্যবসা করেছে বিভিন্ন সংস্থা

এর আগে অবশ্য দেখা গিয়েছে, ইনফোসিস, উইপ্রো, মাইন্ডট্রির মতো সংস্থাগুলি বাৎসরিক ভিত্তিতে ভাল ফল করেছে। শেয়ার বাজারে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ার ফের শীর্ষস্থানে যেতে শুরু করেছে। আগামী কয়েকবছরেও তা অব্যাহত থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি আর্থিক বছরের দ্বিতীয়ার্ধের শেষে দেখা যাচ্ছে এইচডিএফসিও ভাল ফল করেছে। ফলে তথ্য প্রযুক্তির শেয়ারের সঙ্গে যুক্ত হয়েছে এইচডিএফসির শেয়ারও।

শেয়ারের দাম আরও বাড়বে

শেয়ারের দাম আরও বাড়বে

স্বল্পকালের মধ্যে শেয়ারের দাম বৃদ্ধিতে সংশোধনের কোনো রেখা দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, বাজারের শেয়ারের দাম আরও বাড়বে। এক্ষেত্রে বিনিয়োগকারীদেরও একটা পদক্ষেপ থাকবে। তবে শুধু এদেশেই নয়, সাংহাই, সিওল এবং টোকিও শেয়ার বাজারেও বড় লাভের সঙ্গেই শেয়ার লেনদেনের ব্যবসা বজায় রয়েছে। ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারের এব্যাপারে ভাল ফলাফল লক্ষ্য করা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+