ডিসেম্বরে মুকেশ আম্বানির মেয়ের বিয়ে, জেনে নিন পাত্রকে

এবছরের ডিসেম্বরে মুকেশ আম্বানী ও নীতা আম্বানী মেয়ে ইশা আম্বানীর সঙ্গে বিবাহ হবে পিরামল গ্রুপের অজয় পিরামল ও স্বাতী পিরামলের ছেলে আনন্দ পিরামলের।

আত্মীয়তায় বাধা পড়তে চলেছে ভারতের দুই বৃহৎ বানিজ্য গোষ্ঠী। এবছরের ডিসেম্বরে মুকেশ আম্বানী ও নীতা আম্বানী মেয়ে ইশা আম্বানীর সঙ্গে বিবাহ হবে পিরামল গ্রুপের অজয় পিরামল ও স্বাতী পিরামলের ছেলে আনন্দ পিরামলের। দীর্ঘ চার দশকের জানাশোনা দুই পরিবারের। ছোটবেলা থেকেই আনন্দ ও ইশা পরস্পর, পরস্পরের ভাল বন্ধু। জানা গিয়েছে ৩৩ বছরের আনন্দ মহারাষ্ট্রের মহাবালেশ্বরের মন্দিরে গিয়ে ২৬-এর ইশাকে বিবাহের প্রস্তাব দেন।

ডিসেম্বরে মুকেশ আম্বানির মেয়ের বিয়ে, জেনে নিন পাত্রকে

পেলসিলভেনিয়া বিশ্ববিদ্য়ালয় থেকে অর্থনীতিতে স্নাতক হওয়ার পর আনন্দ হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেন। তারপর নিজের উদ্যোগে চালু করেছেন পিরামল রিয়েলটি ও পিরামল স্বাস্থ্য। এরমধ্যে পিরামল স্বাস্থ্য় প্রকল্পটি অত্য়ন্ত জনপ্রিয়। এই প্রকল্পে গ্রামাঞ্চলে প্রতিদিন প্রায় ৪০ হাজার রোগী চিকিৎসা পান। এছাডা়ও পিরামল গ্রুপের ওষুধপত্র, ফিনান্সিয়াল সার্ভিস, রিয়েল এস্টেট-সহ নানান ব্যাবসা রয়েছে।

অন্যদিকে ইশাও আস্তে আস্তে বাবার বিশাল বানিজ্য সাম্রাজ্যের দায়িত্ব নিচ্ছেন। রিলায়েন্স জিও ও রিলায়েন্স রিটেইলের বোর্ড মেম্বার তিনি। ইয়েল ইউনিভার্সিটি থেকে সাইকোলজি ও সাউথ এশিয়ান স্টাডিজ-এ স্নাতক হওয়ার পর আপাতত স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস থেকে তিনি এমবিএ করছেন।

ডিসেম্বরে বিয়ে ঠিক আছে ইশার যমজ ভাই আকাশেরও। রোসি ব্লু ডায়মন্ডের মালিক, হীরক ব্যবসায়ী রাসেল মেহতার কন্যা শ্লোকা মেহতার সঙ্গে তাঁর বিয়ের কথা ঘোষণা করা হয় এবছরের গোড়াতেই। মেহতা পরিবারের সঙ্গেও আম্বানীদের সম্পর্ক অনেকদিনের। গুজরাত থেকেই দুজনের উত্থান। ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে সহপাঠী ছিলেন আকাশ আর শ্লোকা। ফলে আগামী ডিসেম্বরে আম্বানী পরিবারে জোড়া বিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+