Mukesh Ambani Networth: ২৪ ঘন্টায় আম্বানির রোজগার ১৯,০০০ কোটি টাকা! জানেন মোট সম্পতি কত হল
Mukesh Ambani Networth: বিশ্বের ১০ বড়লোকের (Top-10 Billionaires) তালিকায় খুব শীঘ্রই ঢুকে পড়বেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মাত্র একদিনে ১৯,০০০ কোটি টাকা রোজগার করলেন রিলায়েন্স কর্তা।
আর এরপরেই ব্লুমবার্গ বিলোনিয়ারের তালিকার ১৩ তম জায়গাতে উঠে এলেন তিনি। ১০ জনের বড়লোকের তালিকায় ঢুকতে মুকেশ আম্বানির সামনে মাত্র তিনজন শিল্পপতি। ফলে খুব শীঘ্রই তাদের পিছনে ফেলে বিশ্বের ১০ বড়লোকের (Top-10 Billionaires) তালিকায় রিলায়েন্স কর্তা জায়গা করে নেবেন বলেই মনে করা হচ্ছে।

দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পতি বেড়েছে
গত ২৪ ঘন্টায় মুকেশ আম্বানির ( Mukesh Ambani Networth) সম্পদ দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি বেড়েছে। ভারতীয় মুদ্রায় যা ১৯,০০০ কোটি টাকা। আর এই বৃদ্ধির পরেই আম্বানির মোট সম্পদ ৯০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। অতিক্রম করেছে। প্রকাশিত খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৩.৪৬ বিলিয়ন মার্কিন ডলার নেট ওয়ার্থ লাভ করেছেন মুকেশ আম্বানি। আগামিদিনে এই গ্রাফ আরও উঠবে বলেই মনে করা হচ্ছে।
মুকেশ আম্বানির সামনে মাত্র তিনজন
রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি এই মুহূর্তে বিশ্বের ধনীতম (Mukesh Ambani Networth) তালিকার ১৩ তম জায়গাতে রয়েছেন। তাঁর সামনে রয়েছেন মাত্র তিনজন। তালিকার ১২ তম স্থানে রয়েছেন ফ্রান্সের এক শিল্পপতি। যার মোট সম্পত্তি ৯২.৬ মার্কিন ডলার। ১১তম স্থানে রয়েছেন মেক্সিকোর কার্লোস স্লিম। যার মোট সম্পত্তি ৯৭.২ মার্কিন ডলার। অন্যদিকে তালিকার ১০-এ জায়গা করে নিয়েছেন মার্কিন শিল্পপতি সের্গেই ব্রিন। যার সম্পদের পরিমাণ প্রায় ১০৪ বিলিয়ন মার্কিন ডলার।
তালিকার প্রথমে রয়েছেন টেসলা কর্তা
বিশ্বের সবথেকে ধনীর ( Mukesh Ambani Networth) তালিকার প্রথমেই রয়েছেন টেসলা কর্তা এলন মাস্ক। যার মোট সম্পতি প্রায় ২৪৭ মার্কিন ডলার। দিনের পর দিন সেই জায়গা ইলন মাস্ক সেই জায়গা ধরে রেখেছেন। এই বছর এখনও পর্যন্ত মাস্কের ১০ বিলিয়ন মার্কিন ডলার লাভ করেছে। যার মধ্যে তিনি মাত্র ২৪ ঘন্টায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন Mark Zuckerberg।












Click it and Unblock the Notifications