Motocompacto: বাক্সটাই Honda-র আস্ত একটা ই-বাইক! চার ঘন্টার চার্জেই ছুটবে মাইলের পর মাইল

Motocompacto: ক্রমশ বাড়ছে ট্র্যাফিক! রাস্তায় বেরিয়ে পার্কিং নিয়ে সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। ট্র্যাফিকের সঙ্গে দুষণও বাড়ছে পাল্লা দিয়ে। বাইক হোক কিংবা গাড়ি! এই সমস্যা থেকে মুক্তির উপায় নেই। তবে সময় বদলাচ্ছে। বদলাচ্ছে মানুষের ভাবনা।

এই অবস্থায় একাধিক সমস্যার অসাধারণ সমাধান এনেছে হোন্ডা (Honda)।' সংস্থা অসাধারণ একটা বাক্স থুড়ি স্কুটার (Electric Scooter) বানিয়েছে। যা একেবারেই ছোট এবং সিটি ড্রাইভের জন্যে দারুণ। লাস্ট মাইল মোবিলিটি সলিউশনের অধীনে তৈরি এই স্কুটারটির নাম দেওয়া হয়েছে মটো-কমপ্যাক্টো (Motocompacto)।

Motocompacto

  • Motocompacto: লাগবে না লাইসেন্স

আধুনিক ব্যবস্থায় দারুণ একটা ইলেকট্রিক স্কুটার ইটি। সবথেকে বড় ব্যাপার এটা ভাঁজ (Foldable Electric Scooter) করে নেওয়া যাবে। যে কোনও গাড়িতে নিয়ে সহজেই এপাশ-ওপাশ নিয়ে যাওয়া যাবে। শুধু তাই নয়, স্কুটারটিকে একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে বাইকের টপ স্পিড অনেকটাই কম। আর সেই কারনে রেজিস্ট্রেশনের [প্রয়োজন পড়বে না মটো-কমপ্যাক্টো (Motocompacto) এর। এমনকি লাইসেন্সের প্রয়োজন এই বাক্স চালানোর।

  • Motocompacto: গুটিয়ে নিলেই বাক্স

বারবার বাক্স বলছি এই কারনেই, স্কুটারটিকে দেখতে সাধারণগুলির মতো নয়। একেবারে ছোট একটা বাক্স। বিশেষ করে ভাঁজ করার পর সেই লুকই নেবে। আর তা খুব সহজেই তোলা যাবে। Honda এর তৈরি স্কুটারে (Motocompacto) সাইড স্টেণ্ড, ফুটরেস্ট, হ্যান্ডেলবার এবং সিঙ্গেল সিট রয়েছে। এমনকি প্রয়োজনের সময় তা ভাঁজ করে নেওয়া যাবে।

  • Motocompacto: অসাধারণ রেঞ্জ

স্কুটারে সংস্থার (Honda) তরফে 490 ওয়াটের ব্যটারি প্যাক দেওয়া হয়েছে। মটো-কমপ্যাক্টো (Motocompacto) ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টা টপস্পিডে ছুটতে পারবে। একবার চার্জ করলে প্রায় ২০ কিলোমিটার রেঞ্জ পাবেন এই হোন্ডার তৈরি এই ই-স্কুটারে। তবে ব্যাটারি ফুল চার্জ নিতে চার ঘণ্টা সময় নেবে Motocompacto। আর এরপরেই আপনার হাতে বাক্স!

  • Motocompacto: এতটাই হালকা যে...

এই ইলেকট্রিক (Electric Scooter) টি সব বয়সের কথা ভেবে তৈরি করা হয়েছে। ফলে ওজন খুবই হালকা। এটিকে খুব সহজেই ওঠা-নামা করা যাবে। স্কুটারটির মোট ওজন মাত্র ১৯ কিলো। তবে এই বাইকটির লঞ্চ কবে হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত Honda এর তরফে কোনও বার্তা দেওয়া হয়। এমনকি এর দাম কত হবে তাও স্পষ্ট করে জানানো হয়নি।

তবে Honda এর সোশ্যাল মিডিয়ায় বাইকটি ছবি শেয়ার করা হয়েছে। আর তা সামনে আসতেই একেবারে হৈচৈ বেঁধে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+