জিও রিচার্জে এবার ১০০ শতাংশ ক্যাশব্যাক, কী করতে হবে জেনে নিন
এবার জিও-র প্রাইম গ্রাহকরা পেতে পারেন ১০০ শতাংশ ক্যাশব্যাক।
আকর্ষণীয় একের পর এক প্ল্যান বের করে চলেছে রিলায়েন্স জিও। কিছুতেই বাকীরা পেরে উঠছে না। ফের বাকী টেলিকম কোম্পানিগুলিকে পিছনে ফেলতে লোভনীয় অফার নিয়ে এল জিও। এবার জিও-র প্রাইম গ্রাহকরা পেতে পারেন ১০০ শতাংশ ক্যাশব্যাক।

৩৯৮ টাকা বা তার বেশি রিচার্জে ৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন প্রাইম গ্রাহকরা। তার জন্য ১৬ থেকে ৩১ জানুয়ারির মধ্যে রিচার্জ করতে হবে।
জিও-র ৩৯৮ টাকা বা তার বেশি দামের রিচার্জ করলেই আট বারে ৫০ টাকা করে ৪০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। সেই টাকা মাই জিও অ্যাপের মাধ্যমে রিডিম করা যাবে ৩০০ বা তার বেশি রিচার্জের সময় এবং ৯১ টাকা ও তার বেশি ডেটা অ্যাড-অন রিচার্জের সময়।
এই স্কিমটি বৈধ সময়ের মধ্যে আপনার জিও নম্বরে সর্বাধিক ৫টি রিচার্জ পর্যন্ত করা যাবে। তবে একসঙ্গে দুটি ক্যাশব্যাক ভাউচারকে মেশানো যাবে না।












Click it and Unblock the Notifications