RBI Bond: আরবিআই বন্ডে বেশি রিটার্ন, টাকাও নিরাপদ! সুদের হার কত, কীভাবে আবেদন

RBI Bond: যদি কেউ বিনিয়োগের জন্য এমন প্ল্যাটফর্ম খুঁজছেন, যেখানে অর্থ সুরক্ষিত থাকার পাশাপাশি বেশি রিটার্ন পাওয়া যায়, তেমন হলে তিনি আরবিআই-এর ফ্লোটিং রেট সেভিংস বন্ডে বিনিয়োগ করতে পারেন। এখানে রিটার্ন অনেক ব্যাঙ্কের এফডির রিটার্নের থেকে বেশি।

আরবিআই-এর ফ্লোটিং রেট সেভিংস বন্ডে সুদের হার ৮.০৫ শতাংশ। তবে বিনিয়োগের আগে এর বৈশিষ্ট্য সম্পর্কে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন।

আরবিআই বন্ডে বেশি রিটার্ন, টাকাও নিরাপদ

ভারত সরকার আরবিআই ফ্লোটিং রেট সেভিংস বন্ড জারি করেছে। ম্যাচিওরিটির সময় সাত বছর। এটি একটি নন ট্রেডেড বন্ড, যার অধীনে সুদ নিশ্চিত। এটি কেন্দ্রীয় সরকারের স্বল্প সঞ্চয়ের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুদের হারের সঙ্গে যুক্ত।

রিজার্ভ ব্যাঙ্কের এই বন্ডের সুদের হার পরিবর্তনশীল। পাশাপাশি এটি একটি সুরক্ষিত বিনিয়োগ বন্ড। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের ত্রৈমাসিক পর্যালোচনার ভিত্তিতে এই বন্ডের সুদের হার নির্ধারণ করা হয়। যেখানে এই বন্ডের অধীনে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুদের হারের থেকে ০.৩৫ শতাংশ বেশি সুদ দেওয়া হয়।

এক্ষেত্রে যদি স্বল্প সঞ্চয় স্কিমে সুদের হার বাড়ে, তাহলে বন্ডের রিটার্ন বাড়বে আবার যদি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমে যায়, তবে রিটার্নও হ্রাস পাবে। এই বন্ডের সুদ প্রতি ছয়মাসে পরিবর্তিত হয়।

যে কোনও ভারতীয় নাগরিক আরবিআই ফ্লোটিং রেট সেভিংস বন্ড ২০২০ (করযোগ্য)-তে বিনিয়োগ করতে পারেন। এটি এনআরআই-দের জন্য নয়। কেউ সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। এর সর্বোচ্চ কোনও সীমা নেই।

রিজার্ভ ব্যাঙ্কের এই বন্ডে বিনিয়োগ করতে গেলে, বিনিয়োগকারীকে প্রথমে আরবিআই-এর রিটেল ডায়রেক্ট পোর্টালের মাধ্যমে একটি বন্ড লেজ অ্যাকাউন্ট খুলতে হবে। এটি ইলেকট্রনিক আকারে জারি করা হবে এবং বিনিয়োগকারীর বন্ড লেজার অ্যাকাউন্টে জমা করা হবে।

বিনিয়োগকারী এই বন্ডে একজন নমিনি যুক্ত করতে পারেন। এছাড়া বিনিয়োগকারী ইউপিআই, নেট ব্যাঙ্কিং এবং অন্যান্য উপায়ে বন্ডের জন্য অর্থ জমা করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+