জিএসটিতে ফের পরিবর্তন, মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কোন খাতে খরচ কমছে জানেন কি
ছোট ব্যবসায়ীদের সুবিধা করে দিতে জিএসটিতে বেশ কয়েকটি পণ্য ও পরিষেবার মূল্য কমিয়ে দেওয়ার প্রস্তাব করছে কমিটি।
ছোট ব্যবসায়ীদের সুবিধা করে দিতে জিএসটিতে বেশ কয়েকটি পণ্য ও পরিষেবার মূল্য কমিয়ে দেওয়ার প্রস্তাব করছে কমিটি। বিক্রেতা, উৎপাদনকারী ও রেস্তরাঁর খরচ কমতে চলেছে।

বর্তমানে শীতাতপ নিয়ন্ত্রিত বা শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন রেস্তরাঁয় জিএসটি স্ল্যাব কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এখন তা ১৮ শতাংশ হারে নেওয়া হয়। তা ১২ শতাংশ হারে কমিয়ে আনার কথা বলা হয়েছে। ফলে মধ্যবিত্তদের বাইরে খাবার খরচ অনেকটা কমে যাবে।
বার্ষিক টার্নওভারের স্কিম ১ কোটি থেকে বাড়িয়ে ১.৫ কোটি করে দেওয়া হয়েছে। জিএসটিকে আরও আকর্ষণীয় করে তুলতে অর্থমন্ত্রীদের যে কমিটি তৈরি করা হয়েছে তাঁরাই এই সুপারিশ করেছে। যদি তা স্বীকৃত হয় তাহলে এই নিয়ে দ্বিতীয়বার জিএসটি-র ভালো ফল পেতে চলেছে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা।
যে ব্যবসায়ীদের টার্নওভার বার্ষিক ১.৫ কোটির কম তাদের প্রতি মাসে কর ও রিটার্ন ফাইল জমা না করে ত্রৈমাসিক ভিত্তিতে করতে বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে, যে ব্যবসায়ীদের ২০ লক্ষ থেকে ১ কোটি টাকা বার্ষিক লেনদেনের পরিমাণ তাঁদের একটি নির্দিষ্ট হারে কর দিতে হবে।
এর আগে ৬ অক্টোবর জিএসটির বৈঠকে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। আগামী ১০ নভেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে গুয়াহাটিতে। সেখানে সিদ্ধান্ত বলবৎ হলে তারপর তা চূড়ান্ত হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications