ডিএ-র পরে সরকারি কর্মীদের জন্য আরও সুখবর! জানুয়ারি থেকে আরও দুই-ভাতা সংশোধন

ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি ২০২৪ থেকে লাগু হওয়া এই ডিএ এখন পঞ্চাশ শতাংশে গিয়ে পৌঁছেছে। এর পরেই সন্তানদের শিক্ষা ভাতা অর্থাৎ সিইএ এবং হস্টেল ভর্তুকি বাড়ানো হয়েছে।

ভাতা বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন পাওয়ার পরে, কর্মী-প্রশিক্ষণ মন্ত্রক, জন অভিযোগ এবং পেনশন বিভাগ এব্যাপারে সন্দেহ দূর দরতে বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, রিস্ক অ্যালাউন্স, নাইট ডিউটি অ্যালাউন্স, ওভারটাইম অ্যালাউন্সের পাশাপাশি চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, চাইল্ড কেয়ার ডিসএবেল উইমেন স্পেশাল অ্যালাউন্স বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

Money

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীদের সন্তানদের হস্টেল ভর্তুকি দেওয়া হয় দুই সন্তানের জন্য। ২০১৮ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএ ৫০ শতাংশ বৃদ্ধি পেলে সন্তানদের জন্য শিক্ষা ভাতা ও হস্টেল ভর্তুকি ২৫ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছিল। সেই মতোই তা বৃদ্ধি করা হয়েছে।

সন্তানদের জন্য শিক্ষা ভাতার পরিমাণ হবে প্রতি মাসে সর্বোচ্চ ২৮১২.৫০ টাাকা এবং হস্টেল ভর্তুকি হবে সর্বোচ্চ ৮৪৩৭.৫০ টাকা। বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিশু শিক্ষা ভাতার হার প্রতি মাসে দ্বিগুণ অর্থাৎ ৫৬২৫ টাকা করা হয়েছে। অন্যদিকে প্রতিবন্ধী মহিলা কর্মীদের শিশুদের যত্নের জন্য বিশেষ ভাতা নির্ধারিত হয়েছে ৩৭৫০ টাকা। এইসব সংশোধনগুলি ২০২৪-এর পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হয়েছে।

কেন্দ্রীয় সরকার মার্চের প্রথম সপ্তাহে তাদের কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ চার শতাংশ বৃদ্ধি করে ৫০ শতাংশ করে। অনেক সংবাদ মাধ্যমে আগেকার উদাহরণ দিয়ে বলা হয়েছিল, ডিএ পঞ্চাশ শতাংশ হয়ে যাওয়ায় তা বেতনের সঙ্গে যুক্ত করা হতে পারে। কিন্তু ভোট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্রের তরফে এমন কোনও সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+