৬০ পেরোলে প্রতিমাসে ৫০০০ হাজার করে পেনশন, কিন্তু উপায় কী?
৬০ পেরোলে প্রতিমাসে ৫০০০ হাজার করে পেনশন, কিন্তু উপায় কী?
বিনিয়োগের (investment) উদ্দেশ্য হল সামাজিক নিরাপত্তা। পাশাপাশি অবসর পরবর্তী জীবনের জন্য সঞ্চয় করা। যা করা যেতে পারে অটল পেনশন যোজনার (atal pension yojana) মাধ্যমে। এটি সরকারি প্রকল্প। প্রতিমাসে নির্দিষ্ট সময়ের জন্য
বিনিয়োগে (investment) প্রতি মাসে ১ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন (pension) পাওয়া যেতে পারে।

অটল পেনশন যোজনা
মোদী সরকারের তরফে ২০১৫-১৬ সালে কেন্দ্রীয় বাজেটে বৃদ্ধ বয়সে আয়ের সুরক্ষা দিতে অটল পেনশন যোজনা চালু করা হয়। এটি মূলত অসংগঠিত ক্ষেত্রের মানুষজনের জন্য করা হয়েছে। এছাড়াও অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সঞ্চয় করতে উৎসাহিত করারপ্রচেষ্টা। এই প্রকল্পটি এনপিএস অর্থাৎ জাতীয় পেনশন সিস্টেমের মাধ্যমে পেনশন রেগুলারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে পরিচালিত হয়।

প্রকল্পে যোগদানের যোগ্যতা
১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোনও নাগরিক অটল পেনশন যোজনায় অংশ নিতে পারবেন। যে ব্যক্তি এক্ষেত্রে আবেদন করবেন, তিনি কোনও সরকারি সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় থাকতে পারবেন না। তিনি আয়করদাতা হলে এই সুবিধা পাবেন না।
আধার কার্ডকে এর কেওয়াইসি হিসেবে ব্যবহার করা হয়। গ্রাহকদের কাছ থেকে আধার ছাড়াও মোবাইল নম্বর নেওয়া হয়।

প্রকল্পের সুবিধা
অটল পেনশন যোজনার অধীনে গ্রাহকদের জন্য প্রতি মাসে ১ হাজার থেকে ৫ হাজার টাকার ন্যূনতম মাসিক পেনশনের নিশ্চয়তা দিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে গ্রাহকের জমা দেওয়া টাকার ৫০ শতাংশ বা
বার্ষিক ১০০০ টাকা যা কম হবে, তা দেওয়া হয়।

কীভাবে ৫ হাজার টাকা পেনশন?
কোনও বিনিয়োগকারী যত কম বয়সে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করবেন, তিনি ৫০০০ টাকা পেনশনের কাছে পৌঁছতে পারবেন। অর্থাৎ কেই যদি ১৮ বছর বয়সে প্রতিমাসে ২১০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ৬০ বছর পরে ৫ হাজার টাকা পেনশন নিশ্চিত।অন্যদিকে ১৮ বছর বয়সে কেউ যদি প্রতিমাসে ১৬৮ টাকা করে বিনিয়োগ করেন, তিনি পেনশন পাবেন ৪০০০ টাকা। আর কেউ যদি ৩ হাজার টাকা করে পেনশন পেতে চান, তাহলে প্রতিমাসে তাঁকে ১২৬ টাকা করে বিনিয়োগ করতে হবে। কেউ যদি ১ টাকা পেনশন পেতে চান, তাহলে তাঁকে প্রতিমাসে
মাত্র ৪২ টাকা করে বিনিয়োগ করতে হবে।
আবার কেউ ৪০ বছর বয়সে প্রতিমাসে ১৪৫৪ টাকা করে বিনিয়োগ করলে ৬০ বছর পরে প্রতিমাসে ৫ হাজার টাকা করে পেনশন পেতে পারেন।

প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার উপায়
সাধারণভাবে ৬০ বছরের আগে এই প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার কোনও উপায় নেই, ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া। সুবিধাভোগীর মৃত্যু এবং গুরুতর কোনও রোগের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়। ৬০ বছরের আগে গ্রাহকের মৃত্যু হলে, তাঁর স্বামী কিংবা স্ত্রী তা পাবেন। আবার উভয়ের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি
পুরো টাকাটা হাতে পাবেন।পেনশন না নিতে চাইলে ৬০ বছর হওয়ার পরে পুরো টাকাটাই একসঙ্গে হাতে পাওয়া যেতে পারে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications