Cryptocurrency-এর উপরেও কর বসাতে চলেছে মোদী সরকার! আগামী বাজেটেই বড়সড় সিদ্ধান্তের পথে কেন্দ্র
ক্রিপ্টোকারেন্সিতে কর বসানো নিয়ে নয়া নিয়ম বসাতে চলেছ সরকার। আগে থেকে যে কর বজায় ছিল, সেই নিয়ম এর উপর কার্যকর হবে না। আয়করে ধারার উপর ক্রিপ্টোকারেন্সি নিয়ে সেভাবে কোনও সুযোগ নেই। কারন এটি ভার্চুয়াল কারেন্সি।
ক্রিপ্টোকারেন্সিতে কর বসানো নিয়ে নয়া নিয়ম বসাতে চলেছ সরকার। আগে থেকে যে কর বজায় ছিল, সেই নিয়ম এর উপর কার্যকর হবে না। আয়করে ধারার উপর ক্রিপ্টোকারেন্সি নিয়ে সেভাবে কোনও সুযোগ নেই। কারন এটি ভার্চুয়াল কারেন্সি।

কিন্তু সরকার Cryptocurrency-এর উপর ট্যাক্স বসানো নিয়ে এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে। সূত্রের খবর, আগামী বাজেটে এই বিষয়ে বড়সড় সিদ্ধান্ত জানাতে পারে মোদী সরকার।
এই বিষয়ে revenue secretary তরুণ বাজাজ জানিয়েছেন, কিছু মানুষ প্রথমদিন থেকেই Cryptocurrency-এর থেকে রোজগার করে capital gains tax-দিচ্ছে। এছাড়াও GST-এর বিষয়ে এই বিষয়ে আইন স্পষ্ট। কিন্তু যে সমস্ত বিষয়ের উপর জিএসটি দেওয়ার নিয়ম রয়েছে সেগুলি Cryptocurrency-এর উপর সেই অর্থে লাঘু হবে না। এমনটাই জানিয়েছেন তরুণ বাজাজ।
revenue secretary তরুণ বাজাজ এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, আমরা এই বিষয়ে খুব শিঘ্রই সিদ্ধান্ত নেব। তবে প্রথম থেকেই একাংশ এই বিষয়ে কর দিচ্ছে। তবে বাস্তব ক্ষেত্রে ক্রমশ ভার্চুয়াল কারেন্সির ব্যবহার ক্রমশ বাড়ছে। আর সেই কারনে আইনে বেশ কিছু রদবদল আনার প্রয়োজন রয়েছে বলে দাবি তরুণবাবুর। আর তা আগামী বাজেটে হওয়া সম্ভব বলে দাবি তাঁর।
revenue secretary মিস্টার বাজাজ বলেন, যদি আপনি টাকা রোজগার করেন তাহলে অবশ্যই কর দিতে হবেই। সরকার ইতিমধ্যে কিছু কর থেকে রোজগার করেছে। তবে এই বিষয়ে সরকার যে ভাবনা চিন্তা করছে তা এদিন ওই সাক্ষাতকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকারি ওই আধিকারিক।
অন্যদিকে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিল আনতে চলেছে মোদী সরকার। শীতকালীন অধিবেশনে তা পেশের আগেই বিতর্ক চরমে উঠেছে। দিনকয়েক আগেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী। এবার সরাসরি বিল আনতে চলেছে সরকার।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক একটি সরকারি ডিজিটাল মুদ্রা তৈরির সুবিধার্থে কেন্দ্র ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনে ক্রিপ্টোকারেন্সির উপর একটি বিল পেশ করার প্রস্তাব দিয়েছে। এই বিলটি বিশেষ কয়েকটি ব্যতীত সমস্ত ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতেই করা হবে। কেন্দ্রের মোদী সরকার দেশে ক্রিপ্টো লেনদেন নিয়ন্ত্রণ করার জন্য একটি ব্যবস্থা চালু করতে চায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications