মোদী সরকারের উদ্যোগ, অচিরেই সস্তা হতে চলেছে রান্নার তেল
মোদী সরকারের উদ্যোগ, অচিরেই সস্তা হতে চলেছে রান্নার তেল
দেশকে রান্নার তেলে স্বয়ং-সম্পূর্ণ করে তুলতে নতুন উদ্যোগ মোদী সরকারের। কেন্দ্রীয় ক্যাবিনেটে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব্যাপারে ন্যাশনাল এডিবল অয়েল মিশন- অয়েল পাম-কে কাজে লাগানো হবে। এর মাধ্যমে দেশে খাবার তেলের উৎপাদন বাড়ানো হবে। এই নতুন বাস্তুতন্ত্র তৈরি করতে কেন্দ্রীয় সরকারের তরফে ১১,০৪০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

প্রধানমন্ত্রীর ঘোষণা
এমাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, সরকার ১১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে ন্যাশনাল মিশন অন অয়েল সিডস অ্যান্ড অয়েল পাম-এ। যা কৃষকদের বিজ থেকে শুরু করে প্রযুক্তি সব ধরনের সাহায্য দেবে। ভারত যখন কৃষিপণ্যের বড় রপ্তানিকারণ হিসেবে আবির্ভূত হচ্ছে, সেই সময় ভোজ্য তেলের জন্য আমদানির ওপরে নির্ভর কতরা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী।

কর্মসংস্থান ও কৃষকের আয় বাড়বে
দেশকে রান্নার তেলে স্বনির্ভর করতে কেন্দ্র যে উদ্যোগ নিয়েছে, তাতে তেল উৎপাদানকারী বাস্তুতন্ত্রে মূলধন বিনিয়োগ বাড়াবে, পাশাপাশি এটি কর্মসংস্থান তৈরি করবে এবং কৃষকদের আয়ও বাড়াবে। এমনটাই বলা হয়েছে সরকারের তরফ থেকে।

আমদানির ওপরেই নির্ভরশীল ভারত
এটা উল্লেখ করা যেতে পারে দেশে রান্নার তেলের যে চাহিদা রয়েছে, তা মেটানো হয় তা আমদানি করে। দেশে বছরে ২.৪ কোটি টন খারা তেল উৎপন্ন হয়। বাকিটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এর মধ্যে পাম তেস আনা হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে। সয়াবিন তেল আনা হয় ব্রাজিত এবং আর্জেন্টিনা থেকে। সূর্যমুখীর তেল প্রধানত আনা হয় রাশিয়া এবং ইউক্রেন থেকে। তরে দেশে যে পরিমাণ তেল আমদানি করা হয় তার মধ্যে পাম অয়েল হল ৫৫ শতাংশের মতো।
এই মুহূর্তে পাম তেল বিশ্বের সব থেকে বেশি ব্যবহৃত ভোজ্য তেল। পাশাপাশি ভার হল ভোজ্য তেলের সব থেকে বড় গ্রাহক। ভারতে যেসব তেল বেশি খাওয়া হয়, তার মধ্যে রয়েছে সর্ষের তেল, সয়াবিন তেল, বাদাম তেল, সূর্যমুখির তেল। এছাড়াও রয়েছে নাইগার, স্যাফফ্লাওয়ার, ক্যাস্টর এবং লিনসিড। দেশে নারকেল তেল এবং রাইসব্র্যান তেলও খাওয়া হয়।

দেশে ভোজ্য তেলের দাম কমবে
সরকারের এই নতুন উদ্যোগ দেশে ভোজ্য তেলের দাম কমাতেও সাহায্য করবে। সরকারের নতুন প্রকল্পে মূলত জোর দেওয়া হবে, নতুন নতুন এলাকায় তৈল বীজ এবং অয়েল পামের উৎপাদন বাড়ানো। নতুন স্কিমে দেশের উত্তর-পূর্ব ছাড়াও আন্দামান এবং নিকোবরকে টার্গেট করে এগনো হচ্ছে।












Click it and Unblock the Notifications