গ্রাহকদের কথা ভেবে বড়সড় পদক্ষেপ মোদী সরকারের! ব্যাঙ্ক ডুবলে ৯০ দিনের মাথাতেই মিলবে পাঁচ লক্ষ
বাজেটে দেওয়া কথা রাখল মোদী সরকার! ব্যাঙ্ক গ্রাহকদের জন্যে বড়সড় স্বস্তির খবর। অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে চলা ব্যাঙ্কগুলির ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নির্মলা সীতারমণের। আগে ব্যাঙ্কগুলি সঙ্কটে পড়লে আগে বিমা বাবদ মাত্র ১ লক্ষ টা
বাজেটে দেওয়া কথা রাখল মোদী সরকার! ব্যাঙ্ক গ্রাহকদের জন্যে বড়সড় স্বস্তির খবর। অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে চলা ব্যাঙ্কগুলির ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নির্মলা সীতারমণের। আগে ব্যাঙ্কগুলি সঙ্কটে পড়লে আগে বিমা বাবদ মাত্র ১ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেত।

কিন্তু সরকারের নয়া ঘোষণাতে এবার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদ টাকা পেতে পারেন গ্রাহকরা। এবং সেই টাকা পাওয়ার জন্যে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। মাগত্র ৯০ দিনের মধ্যেই এই টাকা পেয়ে যাবেন। এমনটাই জানিয়েছেন নির্মলা সীতারমণ।
আজ বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট মিটিং হয়। সেখানেই এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে নয়া এই সিদ্ধান্তে শিলমোহর দেয় মোদী সরকার। নয়া এই নিয়ম অনুযায়ী, আর্থিক সঙ্কটের মধ্যে চলা ব্যাঙ্কের গ্রাহকরা DICGC আইন অনুসারে ৯০ দিনের মধ্যেই ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন।
আর এই জন্যে Deposit Insurance and Credit Guarantee Corporation- (DICGC) এর আইনে বেশ কিছু রদবদল আনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রসঙ্গে জানিয়েছেন যে, DICGC অ্যাক্ট অনুযায়ী ৯৮.৩ শতাংশ ডিপোজিট বিমার আওতায় কভার হবে।
শুধু তাই নয়, এই আইনের আওতায় দেশের সমস্ত কর্মাশিয়াল ব্যাঙ্ক, ফরেন, স্মোল ফিন্যাস, রুরল এবং কর্পোরেট ব্যাঙ্ক থাকবে। ফলে এবার থেকে ব্যাক ডুবলে সমস্ত টাকা চলে গেল বলে আতঙ্কের কিছু নেই। উল্লেখ্য পঞ্জাব এবং মহারাষ্ট্র কোঅরপারেটিভ ব্যাঙ্ক আর্থিক সঙ্কটের কারনে একেবারে ভেঙে পড়ে।
সেই সময় ব্যাঙ্ক গ্রাহকদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমার টাকা দেওয়ার কথা বলে অর্থমন্ত্রক। এবার সেই বিষয়টিকে আইন পরিবর্তন করে মান্যতা দিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications