ভর্তুকিযুক্ত 'ভারত আটা', ডাল, পেঁয়াজ নিয়ে পথে মোদী সরকার! দীপাবলির আগে বড় পদক্ষেপ
কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে 'ভারত আটা' ব্র্যান্ড নামে ভর্তুকিযুক্ত গমের বিক্রি শুরু করেছে। দীপাবলির আগে গমের বেশি মূল্য থেকে ভোক্তাদের স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'ভারত আটা' ব্র্যান্ডের অধীনে প্রতি কেজি গম ২৭.৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য মান ও অবস্থানের ওপরে নির্ভর করে গমের বর্তমান বাজার দর প্রতি কেজি প্রায় ৩৬ থেকে ৭০ টাকা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, 'ভারত আটা' NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভাণ্ডারের মাধ্যমে আটশোটি মোবাইল ভ্যান এবং সারা দেশে ছড়িয়ে থাকা আউটলেটের মাধ্যমে বিক্রি করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, প্রায় ২.৫ লক্ষ টন গম ভারতীয় খাদ্য নিগম বা এফসিআই থেকে বরাদ্দ করা হবে এবং 'ভারত আটা' ব্র্যান্ড নেমে বিক্রি করা হবে। এর মধ্যে একলক্ষ টন করে দেওয়া হবে NAFED ও NCCF-কে। আর কেন্দ্রীয় ভান্ডারকে দেওয়া হবে ৫০ হাজার টন গম।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবারই হস্তক্ষেপ করেছেন, যাতে বেশি মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের ওপরে প্রভাব না ফেলে। যে কারণে সরকার সস্তায় ডাল, টম্যাটো, পেঁয়াজ বিক্রি করেছে। আর দাম বাড়লে ভর্তুকি দিয়ে বিক্রি করা হয়েছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী ইতিমধ্যেই ১০০ টি ভ্যান উদ্বোধন করেছেন।
A thoughtful gift from PM @narendramodi just in time for the festivities!
— MyGovIndia (@mygovindia) November 6, 2023
Introducing 'Bharat Atta' to redefine affordability and nutrition.#BharatAtta pic.twitter.com/LVWRf9oPdi
গম ছাড়াও ভোক্তাদের স্বস্তি দিতে NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভাণ্ডারের মাধ্যমে প্রতি কেজি ডাল ষাট টাকা দরে এবং প্রতি কেজি পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রি করা হবে। কেন্দ্রীয় ভাণ্ডারের মাধ্যমে এর আগে বিক্রি হওয়া আটার দাম ছিল ২৯.৫০ টাকা।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের এক জনসভায় ঘোষণা করেছিলেন আগামী পাঁচ বছরের জন্য ৮০ কোটি দেশবাসীকে বিনামূল্যে শস্য সরবরাহ করা হবে। শস্যের বেশি মূল্যের কারণে সরকার ইতিমধ্যেই চাল ও গম রপ্তানি নিষিদ্ধ করেছে। পাশাপাশি পেঁয়াজ রপ্তানিতে শুল্কের পরিমাণ বাড়ানো হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications