লক্ষ্য লোকসভা! ছোট ব্যবসায়ীদের জন্য বিমা-ঋণের ভাবনা মোদী সরকারের

সামনেই লোকসভা ভোট। এবার তার আগে ছোট ব্যবসায়ীদের জন্য সুবিধা ঘোষণা নিয়ে চিন্তাভাবনা তলছে মোদী প্রশাসনে।

সামনেই লোকসভা ভোট। এবার তার আগে ছোট ব্যবসায়ীদের জন্য সুবিধা ঘোষণা নিয়ে চিন্তাভাবনা তলছে মোদী প্রশাসনে। যার মধ্যে রয়েছে কম সুদে ঋণ। রয়েছে দুর্ঘটনা বিমার মতো প্রসঙ্গও। এমন কী পেনশনের কথাও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

লক্ষ্য লোকসভা! ছোট ব্যবসায়ীদের জন্য নানা সুবিধার ভাবনা মোদী সরকারের

২০১৬-র নভেম্বরে নোটবাতিল। তারপর চালু করা হয় জিএসটি। অনেক ব্যবসায়ীই সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি বলে অভিযোগ। এবার তাঁদেরই কিছুটা ঠাণ্ডা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্রের খবর, ছোট ব্যবসায় ঋণে ভর্তুকি দেওয়ার মতো প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। এক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে ভর্তুকির টাকা দেবে সরকার। মহিলাদের দেওয়া ঋণে বাড়তি সুবিধা দেওয়ার কথা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

ছোট ব্যবসায়ী এবং তাঁদের সংস্থার কর্মীদের জন্য বিমার বন্দোবস্ত করতেই প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। ছোট ব্যবসায়ীদের জন্য পেনশনের মতো কোনও ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে।

হঠাৎ করে ব্যবসায়ীদের জন্য এত কিছু করার ভাবনা? সূত্রের দাবি অনুযায়ী, বিজেপি ভোটব্যাঙ্কের অন্যতম উৎস ছোট ব্যবসায়ীরা। ফলে লোকসভার আগে নোটবাতিল, জিএসটির ক্ষত কিছুটা কমাতে চায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। যদিও রাজকোষে ঘাটতির সঙ্গে জিএসটি-র আয় আশানুরূপ না হওয়ায়, এই প্রচেষ্টা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+