বিল্ডার দেউলিয়া হলেও বন্ধ হবে না রেজিস্ট্রি! বাড়ি-ফ্ল্যাটের ক্রেতাদের বড় স্বস্তি দিতে চলেছে মোদী সরকার

মোদী সরকার দেশ জুড়ে ফ্ল্যাট-বাড়ির ক্রেতাদের বড় স্বস্তি দিতে চলেছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী, বিল্ডাররা দেউলিয়া হয়ে গেলেও, সেই প্রকল্পে ফ্ল্যাটের রেজিস্ট্রি অনুমোদন করার পরিকল্পনা করা হয়েছে সরকারের তরফে।

এই সুবিধা দিতে কেন্দ্রীয় সরকার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি থেকে প্রয়োজনীয় তথ্য পেতে ন্যাশনাল ল ট্রাইবুনালকে ক্ষমতা দিতে পারে। সূত্রের খবর, সরকার দেউলিয়া হয়ে যাওয়া প্রকল্পে রেজিস্ট্রি চালুর একটি প্রস্তাব বিবেচনা করছে।

বিল্ডার দেউলিয়া হলেও বন্ধ হবে না রেজিস্ট্রি! বাড়ি-ফ্ল্যাটের ক্রেতাদের বড় স্বস্তি দিতে চলেছে মোদী সরকার

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোদী সরকারের প্রস্তাব বাস্তবায়িত হলে সারা দেশে লক্ষ লক্ষ ফ্ল্যাট-বাড়ির ক্রেতারা শ্বাস ফেলতে পারবেন। কেননা যে,ব মানুষ তাঁদের কষ্ট করে আয়ের টাকা পুরো পরিশোধের পরেও ফ্ল্যাট বাড়ির চাবি পাননি, তাঁরা সুবিধা পাবেন। কেননা সরকাার মনে করে এইসব ক্রেতারা ওই প্রকল্পের আর্থিক ঋণদাতা।

সেই কারণে একজন বিল্ডার দেউলিয়া হয়ে গেলেও, ক্রেতারা যাঁরা সেই প্রকল্পের কিছু টাকা দিয়েছেন কিংবা পুরোই মিচিয়েছেন তাঁরা সেই প্রকল্পের অংশীদার। সেক্ষেত্রে তিনি সেই সম্পত্তির রেজিস্ট্রি করতা পারবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রে সম্ভাব্য পদক্ষেপ ক্রেতারা যাঁরা টাকা ফেরত পেতে চান, তাঁদেরকেও সাহায্য করবে।

বিল্ডার দেউলিয়া হলেও বন্ধ হবে না রেজিস্ট্রি! বাড়ি-ফ্ল্যাটের ক্রেতাদের বড় স্বস্তি দিতে চলেছে মোদী সরকার

কেন্দ্রীয় সরকার যদি এই ধরনের সম্পত্তির রেজিস্ট্রি চালু করে তাহলে একদিকে রাজ্য সরকারের আয় বাড়বে, অন্যদিকে যেসব ক্রেতারা এই প্রকল্পের অংশ থাকতে চান না, তাঁদের টাকা ফেরতে সাহায্য করবে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সারা দেশে নথিভুক্ত হওয়া ২২৯৮ টি প্রকল্পের মধ্যে প্রায় ২৩ শতাংশ অর্থাৎ ৫১৮ টি দেউলিয়ার মুখে কিংবা দেউলিয়া হয়ে গিয়েছে। এই সময় দায়ের করা ৬১১ টি মামলার মধ্যে ৭৮ টির নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+