চারচাকার গাড়ির যাত্রীদের নিরাপত্তায় সচেষ্ট মোদী সরকার! এয়ারব্যাগের ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত
দেশে চারচাকার (four wheeler) যাত্রীবাহী গাড়িতে (passerger car) এয়ারব্যাগের (airbag) ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের। এব্যাপারে সড়ক পরিবহণমন্ত্রকের (Ministry of road transport and highways) তরফে ছটি এয়ারব্যাগ
দেশে চারচাকার (four wheeler) যাত্রীবাহী গাড়িতে (passerger car) এয়ারব্যাগের (airbag) ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের। এব্যাপারে সড়ক পরিবহণমন্ত্রকের (Ministry of road transport and highways) তরফে ছটি এয়ারব্যাগ বাধ্যতামূলক করতে একটি খসড়া বিজ্ঞপ্তি অনুমোদন করা হয়েছে।

ইতিমধ্যেই আংশিক চালু
সড়ক পরিবহনমন্ত্রকের তরফে চালকের এয়ারব্যাগ কার্যকর হয়েছে ২০১৯-এর ১ জানুয়ারি থেকে আর সামনের আসনে বসা সহযাত্রীর ক্ষেত্রে এয়ারব্যাগ কার্য হয়েছে ২০২২-এর ১ জানুয়ারি থেকে।

কেন্দ্রীয় মন্ত্রীর টুইট
কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতীন গড়কড়ি টুইট করে বলেছেন, চার চাকার মোটরগাড়ি যেগুলি ৮ জন পর্যন্ত্র যাত্রী বহন করতে পারে, সেইসব গাড়ির যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তিনি ৬ টি এয়ারব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করতে বিজ্ঞপ্তির অনুমোদন করেছেন। এবার থেকে যাত্রীদের পাশেও এয়ারব্যাগ থাকতে চলেছে বলে জানিয়েছেন তিনি। দেশের মোটরযাত্রীদের সুরক্ষার জন্যই এই বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

থাকবে আরও চারটি এয়ারব্যাগ
সামনের ও পিছনের উভয় অংশে বসা যাত্রীদের সামনে ও পাশে ধাক্কার প্রভাব কমাতে এম ওয়ান গাড়ির ক্ষেত্রে ৪ টি অতিরিক্ত এয়ারব্যাগ বাধ্যতামূলক করা সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে যাত্রীদের দুই পাশে এয়ারব্যাগ থাকতে চলেছে। দেশে মোটরগাড়িগুলির যাত্রা আগের থেকে নিরাপদ করার জন্য এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই বিবেচিত হচ্ছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে
কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গড়কড়ি জানিয়েছেন, গাড়ির খরচ কিংবা ভ্যারিয়েন্ট নির্বিশেষে এই সিদ্ধান্ত চারচাকার সব যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications