মধ্যবিত্তকে জোর ধাক্কা মোদী সরকারের, স্বল্প সঞ্চয়ে সুদের হার ৪% থেকে কমে হল ৩.৫%
নতুন আর্থিক বছরের শুরুর আগের দিন মধ্যবিত্তকে ধাক্কা মোদী সরকারের (narendra modi) । স্বল্প সঞ্চয়ে (small savings) সুদের হার ৪ শতাংশ থেকে কমিয়ে ৩.৫ শতাংশ করার কথা ঘোষণা করল অর্থমন্ত্রক। পয়লা এপ্রিল থেকে নতুন হার কার্
নতুন আর্থিক বছরের শুরুর আগের দিন মধ্যবিত্তকে ধাক্কা মোদী সরকারের (narendra modi) । স্বল্প সঞ্চয়ে (small savings) সুদের হার ৪ শতাংশ থেকে কমিয়ে ৩.৫ শতাংশ করার কথা ঘোষণা করল অর্থমন্ত্রক। পয়লা এপ্রিল থেকে নতুন হার কার্যকর হবে।

টাইম ডিপোজিটে কমেছে সুদের হার
একবছরের টাইম ডিপোজিটে সুদের হার ৫.৫ শতাংশ থেকে কমে হয়েছে ৪.৪ শতাংশ, ২-৩-৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার করা হয়েছে, ৫, ৫.১ এবং ৫.৮ শতাংশ। যা ছিল যথাক্রমে ৫.৩. ৫.৫ এবং ৬.৭ শতাংশ।

সুদের হার কমেছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ থেকে কমে হচ্ছে ৬.৫ শতাংশ।

সুকন্যা সমৃদ্ধি স্কিমেও কমেছে সুদের হার
সুকন্যা সমৃদ্ধি স্কিমে সুদের হার ৭.৬ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৯ শতাংশ।

পিপিএফ এবং কিষাণ বিকাশে কমেছে সুদের হার
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার আগেকার ৭.১ শতাংশ থেকে কমে হচ্ছে ৬.৪ শতাংশ। কিষাণ বিকাশ পত্রে সুদের হার ৬.৯ শতাংশ থেকে কমে হচ্ছে ৬.২ শতাংশ।












Click it and Unblock the Notifications