ক্ষতি থেকে লাভজনক হয়েছে OMC গুলি! ২০২৪-এর ভোটের আগে জ্বালানির দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার

একবছরের বেশি সময় ধরে অপরিবর্তিত থাকার পরে দেশে পেট্রোল ও ডিজেলের দাম শীঘ্রই কমতে পারে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের মূল্য কমার সুবিধাগুলি নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত ২০২২ সালে পেট্রোলে প্রতি লিটারে ১৭ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে সর্বোচ্চ ৩৫ টাকা ক্ষতির বিপরীতে এখন তেল বিপণনকারী সংস্থাগুলি প্রতি লিটার পেট্রোলে ৮-১০ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৩-৪ টাকা লাভ করছে। প্রকাশিত খবর অনুযায়ী, তেলমন্ত্রক ইতিমধ্যেই তেল বিপণনকারী সংস্থাগুলির সঙ্গে অপরিশোধিত তেল ও তেলের খুচরো মূল্য নিয়ে আলোচনা করেছে।

Petrol Diesel Price

তেল বিপণন সংস্থাগুলি এখন মুনাফা করছে, তাই সরকার জনগণকে কিছুটা স্বস্তি দিতে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। অর্থ মন্ত্রকের পাশাপাশি তেলমন্ত্রকও অপরিশোধিত তেলের দামের পরিস্থিতি নিয়ে চিন্তাভাবনা করছে।

গত তিন ত্রৈমাসিকে বড় লাভের কারণে তেল বিপণনকারী সংস্থাগুলির লোকসান কমেছে। গত ত্রৈমাসিকে আইওসি, এইচপিসিএল এবং বিপিসিএল-এর সম্মিলিত মুনাফা ছিল ২৮ হাজার কোটি টাকা। যেহেতু ওএমসিগুলির আন্ডার রিকভারি শেষ হয়ে গিয়েছে, তাই সরকার মনে করছে সাধারণ মানুষকে সুবিধা দেওয়া যেতে পারে।

এই সপ্তাহের শুরুতে চাহিদা কমে যাওয়ায় উদ্বেগ বাড়িয়ে তেলে দাম কমেছিল। নভেম্বরে ওপেকের তেলের উৎপাদনও কমেছে। তবে বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতনের কারণে ভারতের মুদ্রাস্ফীতি কমতে পারে। এছাড়াও তেলের দামে পতন ভারতের ইক্যুইটি বাজারকে উৎসাহিত করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+