LPG Subsidy: বিনামূল্যে এলপিজি সংযোগের নিয়মে বড় পবিবর্তন? কী হতে পারে ভর্তুকির নতুন নিয়ম
বিনামূল্যে এলপিজি সংযোগের নিয়মে বড় পবিবর্তন?
যাঁরা এলপিজিতে (lpg) ভর্তুকি পান, তাঁদের জন্য বড় খবর। উজ্জ্বলা স্কিমের (ujjwala Yojana) অধীনে বিনামূ্ল্যে এলপিজি গ্যাস সংযোগে পাওয়া ভর্তুকিতে বড় পরিবর্তন হতে পারে। অতএব কেউ যদি উজ্জ্বলা স্কিমের অধীনে বিনামূল্যে এলপিজি সংযোগ নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে এই খবরটি পড়তেই হবে।

এলপিজি সংযোগে ভর্তুকির কাঠামা কি পরিবর্তন হবে?
দেশের একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই স্কিমের আওতায় নতুন সংযোগের জন্য ভর্তুকির কাঠামোতে পরিবর্তন আনা হতে পারে। প্রকাশিত খবর অনুযায়ী, পেট্রোলিয়াম মন্ত্রক দুটি নতুন কাঠামোর জন্য কাজ শুরু করেছে। যা শীঘ্রই প্রকাশ করা হবে। একথা উল্লেখ করা প্রয়োজন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে এককোটি নতুন সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে জানা গিয়েছে, সরকার ওএমসি পক্ষ থেকে অগ্রিম অর্থ দেওয়ার মডেলের পরিবর্তন করা হতে পারে।

অগ্রিম অর্থপ্রদানের পদ্ধতির কি পরিবর্তন হবে?
প্রকাশিত খবর অনুযায়ী, এবার থেকে অগ্রিম পেমেন্ট হিসেবে ১৬০০ টাকা একসঙ্গে দিতে হতে পারে। সূত্রের আরও খরব সরকারের তরফে এই স্কিমের বাকি ১৬০০ টাকা ভর্তুকি প্রদান অব্যাহত রাখা হবে।

সরকারি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেয়
উজ্জ্বলা যোজনায় সরকারের তরফে গ্রাহকদের ১৪.২ কেজির গ্যাস শুদ্ধ একটি সিলিন্ডার এবং স্টোভ দিয়ে থাকে। এর মূল্য প্রায় ৩২০০ টাকা। এর মধ্যে সরকারের তরফে ১৬০০ টাকা ভর্তুকি দেওয়া হয়। তার তেল মার্কিটিং সংস্থাগুলি ১৬০০ টাকা অ্যাডভান্স হিসেবে দিয়ে থাকে। এর ফলে সিলিন্ডার ভর্তির সময়ে ভর্তুকির টাকা ইএমআই হিসেবে নিয়ে নেয়।

উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া
উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া বেশ সহজ। এই প্রকল্পের অধীরে একজন বিপিএল তালিকা ভুক্ত মহিলা গ্যাস সংযোগ পাওয়ার জন্য আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে (pmujjwalayojana.com) গিয়ে এই প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ তথা পাওয়া যাবে। এই প্রকল্পে নাম নথিভুক্তির জন্য, প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে, তারপর তা কাছের এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে জমা দিতে হবে।
এই ফর্মে যে মহিলা আবেদন করছেন, তাঁকে তাঁর সম্পূর্ণ ঠিকানা, জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পরিবারের সকল সদস্যের আধার নম্বর দিতে হবে। পরে এটি বিচার করে দেখার পরে দেশের তেল বিপণন সংস্থাগুলি যোগ্য সুবিধাভোগীকে এসপিজি সংযোগ দিয়ে থাকে। যদি কোনও আবেদনকারী ইএমআই বেছে নেন, তাহলে তাহলে ইএমআই-এর অর্থ সিলিন্ডারে প্রাপ্ত ভর্তুকির সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications