কম্পিউটার-ল্যাপটপ আমদানিতে নিষেধাজ্ঞা, হঠাৎ কোন কারণে এই নির্দেশ মোদী সরকারের
আর বিদেশি কোম্পানির ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট আমদানি করা যাবে না। নিষেধাজ্ঞা জারি করল মোদী সরকার। বাণিজ্যমন্ত্রকের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যাঁরা বৈধ লাইসেন্স নেবেন তাঁদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
তবে যাঁরা ভারতে আসার সময় কম্পিউটার এবং ল্যাপটপ, ট্যাবলেট কিনে নিয়ে আসছেন তাঁদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে ই-কমার্স প্ল্যাটফর্মেও বিদেশি কোম্পানির ল্যাপটপ, ট্যাবলেট এবং কম্পিউটার কেনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে যে ল্যাপটপ এবং ট্যাবলেট ও পার্সোনাল কম্পিউটার পার্টস সারাইয়ের জন্য আমদানি করা হচ্ছে তাতে কার্যকর হবে না এই নিয়ম। অর্থাৎ বিদেশ থেকে কম্পিউটার, ল্যাপটপ এবং ট্যাবলেটের যন্ত্রাংশের আমদানি করা যেতে পারে তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু নতুন কোনও জিনিস বিদেশ থেকে আমদানি করা যাবে না।
কেবল মাত্র বিক্রি যোগ্য এমন শর্তেই কম্পিউটার-ল্যাপটপ এবং ট্যাবলেট বিদেশ থেকে নিয়ে আসা যেতে পারে বলে জানানো হয়েছে। হঠাৎ করে বিদেশের কম্পিউটার, ল্যাপটপ এবং ট্যাবলেট আমদানিতে বাধা দেওয়ায় চাপ তৈরি হবে ক্রেতাদের। হঠাৎ করে অনেকটাই দাম বেড়ে যাবে সেসব জিনিসের। অর্থাৎ এখন আর তেমন ভাবে সহজল্য হবে না বিদেশি কম্পিউটার এবং ল্যাপটপ। ফলে দাম বেড়ে যাবে সেগুলির।
দেশিয় প্রযুক্তিকে কম্পিউটার বিক্রির উপরেই কি মোদী সরকার জোর দিতে চাইছেন। সেকারণেই কি এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে কয়েক মাস আগেই মুম্বই এবং দিল্লিতে স্টোর খুলেছে অ্যাপেল। সেক্ষেত্রে বিদেশ থেকে ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটার আমদানিতে আপত্তি থাকলে কী করবে অ্যাপেল।












Click it and Unblock the Notifications