টম্যাটোর দাম বৃদ্ধি থেকে শিক্ষা! সরকারের একগুচ্ছ পদক্ষেপে উৎসবের মরসুমে পেঁয়াজ 'ঝাঁজ' কমার সম্ভাবনা

গত কয়েক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। দিল্লি-কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে পেঁয়াজের দাম কেজি পিছু ৮০ টাকা পৌঁছে গিয়েছে। গত এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকার মতো। আগামী কয়েক দিনের মধ্যে পেঁয়াজের দাম কেজি পিছু ১০০ টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা।

উল্লেখ করা যেতে পারে কয়েক মাসে আগে আকাশ ছুঁয়েছিল টম্যাটোর দাম। প্রতি কেজি পৌঁছে গিয়েছিল ২০০ টাকায়। পরে সেই দাম কমে। একইভাবে পেঁয়াজের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ রান্নাঘরের বাজেট নিয়ে সংকটে। তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Onion

উৎসবের মরসুমে মুদ্রাস্ফীতি থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে দিল্লিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকায়। এইসব পেঁয়াজ বাফার স্টকের, যা আশপাশের রাজ্যগুলি থেকে সংগ্রহ করা হয়েছে। সরকার দুটি সমবায় সংস্থা এনসিসিএফ এবং নাফেডের মাধ্যমে প্রতি কেজি ২৫ টাকা হিসেবে বিক্রি করছে।

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার ডিজেএফটি পেঁয়াজের রফতানি শুল্ক বাড়ানো ঘোষণা করেছে। এর অর্থ ভারত থেকে বিদেশে পেঁয়াজ রফতানিতে বেশি মূল্য দিতে হবে । সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের বাইরে যে পরিমাণ পেঁয়াজ গিয়েছে, তার থেকে বেশি পরিমাণ পেঁয়াজ অভ্যন্তরীণ বাজারে থাকবে এবং ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা সরকারি আধিকারিকদের।

টম্যাটোর দাম বৃদ্ধি থেকে শিক্ষা নিয়ে সরকার আগে ভাগেই পেঁয়াজের বাফার স্টক তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। ফলে অনেক রাজ্যেই পেঁয়াজের বাফার স্টক তৈরি ছিলয সরকার এখন এইসব মজুত পেঁয়াজ বের করে সরবরাহের পাশাপাশি সস্তা দামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+